ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৯ এএম

ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়ে, ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন। এমবাপে, দেম্বেলেরা স্প্যানিস রক্ষণ ভেদ করে, গোল দিতে ব্যর্থ। ওয়ারসাবাল ও পেদ্রোর গোলে জয় পেয়েছে স্পেন। এ নিয়ে টানা ৩ ম্যাচে স্পেনের কাছে হারল ফ্রান্স এবং তিনটি ম্যাচই বড় মঞ্চে।

নেশন্স লিগ সেমিফাইনাল, ইউরো সেমিফাইনাল এবং সবশেষ বিশ্বকাপের সেমিফাইনাল, বড় মঞ্চে টানা ৩ সেমিতে স্পেনের কাছে ফ্রান্সের হার। স্প্যানিস জুজু কোনোভাবেই কাটাতে পারছে না ফ্রান্স। অথচ বিশ্বকাপ জুড়ে এমবাপে, দেম্বেলেদের অসাধারণ পারফর‍ম্যান্সের কারণে বলা হচ্ছিল এই ফ্রান্সকে আটকাবে কে! ফ্রান্স আটকে গেল বরাবরের মতো স্পেনের বিপক্ষে। 

স্প্যানিশ দুর্গ ভাঙতেই পারেনি ফরাসিরা। প্রথমার্ধে গোলমুখে কোন শট নেই। পুরো ম্যাচেই গোল পোস্টে মাত্র ৩টি শট। এমবাপে, ওলিসেকে এদিন বোতলবন্দী করে রাখে স্প্যানিশ ডিফেন্ডারররা।

স্পেন এগিয়ে যায় ২২ মিনিটে। ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে বক্সে ইয়ামালকে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। নিখুঁত স্পটকিকে লিড এনে দেন মিকেল ওয়ারসাবাল। 

বিরতির পর দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় পেদ্রো পোরো স্পেনের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ফ্রান্স আর ম্যাচে ফিরতে পারেনি।

এমবাপে, দেম্বেলের মতো অ্যাটাকার অবিশ্বাস্যভাবে এদিন ব্যর্থ। তাদের আটকে রাখায় কৃতিত্ব দিতে হবে স্প্যানিশ ডিফেন্ডারদের।

অফসাইডের কারণে ৬৪ মিনিটে লামিনে ইয়ামালের গোল বাতিল না হলে, স্পেনের জয়ের ব্যবধান আরো বড় হতো।

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে স্পেন। ২০১০ সালে প্রথমবার ফাইনাল খেলেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার ইউরো চ্যাম্পিয়নও ছিল স্পেন। আরও একবার যখন বিশ্বকাপের ফাইনালে স্পেন, কাকতালীয়ভাবে এবারও ইউরো চ্যাম্পিয়ন তারাই। স্প্যানিশরা যখন ছন্দে থাকে, তারা হয়ে ওঠে সর্বজয়ী।

স্পেন যেখানে নিজেদর সাফল্যের ভিত্তি তৈরি করেছে শক্তিশালী রক্ষণ দিয়ে। ফ্রান্স সেখানে ভরসা রেখেছে তারকায় ঠাসা আক্রমণভাগের ওপর। আজ রাতে হতে যাওয়া সেমিফাইনালটিকে তাই অনায়াসেই ফ্রান্সের অপ্রতিরোধ্য...
মাত্র ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া অনেক ব্রাজিল সমর্থকই মানতে পারছেন না। তবে সেলেসাও সমর্থকদের কেউ কেউ বিশ্বাস করেন, নেইমার হয়তো অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরবেন। এবার সেই ইঙ্গিত...
২০২৬ বিশ্বকাপ থেকে অব্যাহতির পর ডাচ সংবাদমাধ্যম দে তেলেগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে দিয়েপেরিঙ্ক বলেছিলেন, তাঁকে ‘ভুলভাবে অভিযুক্ত করা হয়েছে। এটা ভীষণ কষ্ট দিয়েছে।’
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হতে যাওয়া এ ম্যাচে এলফাতকে সহয়তা করবেন যুক্তরাষ্ট্রের রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। এছাড়া ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির...
আমেরিকার ‘অপকর্ম বন্ধ না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এই হুঁশিয়ার দিয়েছে বলে আজ বুধবার আল জাজিরা...
জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজ যাত্রীদের পরিবহন করতে চায় তারা।
ইরানে অন্তত সাত ঘণ্টাব্যাপী হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে ইরানের উপকূলীয় এলাকায় অবস্থিত কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
রাজধানীর বংশালের আলু বাজারে এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতের দেড়টার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরী বিভাগে...
লোডিং...

এলাকার খবর