সম্ভাবনা থাকলেও দেশে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ হচ্ছে না

সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ হচ্ছে না বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দুর্নীতি, অদক্ষতা ও নীতিগত দুর্বলতাকে দায়ী করে তারা রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানিয়েছেন। সরকার বলছে, সোলার বিদ্যুতে বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম

সম্ভাবনা থাকলেও দেশে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। এজন্য দুর্নীতি, অদক্ষতা, নীতি ও পরিকল্পনার অভাবকে দায়ি করেছেন তারা। এসব বাধা দূর করতে রাজনৈতিক ঐকমত্যের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার রাজধানীতে সেমিনারে এসব কথা বলেন তারা। 

দেশের চাহিদার বেশিরভাগ বিদ্যুৎ আসে জীবাশ্ম জ্বলানি থেকে। বিপুল সম্ভাবনা থাকার পরও নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে আসে আড়াই থেকে ৫ শতাংশ। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বাধাগুলো চিহ্নিত করতে আয়োজন করা হয় এই সেমিনারের।   
 
সংশ্লিষ্টরা বলেন, বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ খাতে উৎপাদন বাড়াতে শিল্প কারখানা বা বাসা বাড়ির ছাদের ওপর নির্ভর না করে সরকারি অধিগ্রহণ করা জমি লিজ দেয়ার পরামর্শ তাদের। 
 
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সোলার থেকে বিদুৎ উৎপাদনে বিনিয়োগ নির্ভর নীতিমালা নির্ধারণ করা হয়েছে। সোলার স্থাপনে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি কমিয়ে আনা হয়েছে কর হার। আর নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে নির্ধারণ করা হয়েছে জমিও। 

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আরও জানান, ৬৭ হাজার কোটি টাকা বকেয়া মাথায় নিয়ে বিদ্যুৎ খাত চালাচ্ছে সরকার।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষের জেরে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়।
গত বছরের তুলনায় এ বছরের প্রথম ৭ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৬ শতাংশ। গত শনিবার যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এ তথ্য জানায়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
দেশের সব খাতেই অনিয়ম-দুর্নীতির পাহাড় নির্মূলে নিরলস চেষ্টা করছে সরকার। বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পতিত সরকারের লুটপাটের...
জর্ডানে একটি মার্কিনঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে যাত্রা শুরু করেছে ক্রস-বর্ডার হোলসেল মার্কেটপ্লেস ও সোর্সিং প্ল্যাটফর্ম ইজিবাই ডটকম ডটবিডি (EasyBuy.com.bd)। ‘সোর্স ইজি, গ্রো ফাস্ট’ স্লোগান সামনে রেখে...
লোডিং...

এলাকার খবর