১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লং মার্চ: জামায়াত আমির

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

এসময় জামায়াত আমির বলেন, ‘জাতির সাথে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি। জনগণের গণরায় সরকার উপেক্ষা করেছে।’

তিনি বলেন, ‘বিল পাসের সময় আমরা আমাদের মতামত দিয়েছি কয়েকটি বিষয় ছাড়া তারা আমাদের মতামত আমলে নেয়নি। রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য যদি এমন হয় যে ভোটের জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে তাহলে তা প্রতারণার সামিল।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের ফলাফল পাকিস্তানের শাসক গোষ্ঠী মেনে না নেওয়ায় ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল জনগণের ভোটের রায় সরকার উপেক্ষা করলে আমরা তা মেনে নিব না।’

তিনি আরও বলেন, ‘সংস্কারগুলো বাস্তবায়ন হলে কোনো সরকার স্বেচ্ছাচার করতে পারবে না। সরকার মানছে না বলে জনগণের রায় আমরা ছেড়ে দিব না।
সারকার ভালো কাজ করলে আমরা সমর্থন করব মন্তব্য কাজ করলে তার বিরোধিতা করব এবং প্রতিরোধ গড়ে তুলব।’ 

জামায়াত আমির বলেন, ‘র‍্যাব জাতির সাথে চরম অন্যায় করেছে তাই আমরা এর বিলুপ্ত চেয়েছিলাম। কিন্তু পুরাতন সদস্য এবং আগের সব কার্যক্রম রেখে নতুন মোড়ক দেওয়া হয়েছে এসআরবি গঠনের মাধ্যমে।’

তিনি বলেন, ‘কোরআনের বিপরীতে তারা সম্পদ বণ্টন আইন করেছে। এমন দুঃসাহস ইংরেজরাও করেনি।’ 

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে নমনীয় হওয়ার কারণেই দলটির বিচার করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ মঙ্গলবার সকালে...
দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা...
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
দেশের সব খাতেই অনিয়ম-দুর্নীতির পাহাড় নির্মূলে নিরলস চেষ্টা করছে সরকার। বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পতিত সরকারের লুটপাটের...
জর্ডানে একটি মার্কিনঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
লোডিং...

এলাকার খবর