রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ এএম

রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন। এর আগে তিনি বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত নবাব হোসেন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

নবাব হোসেন এক সময় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জনসভায় এ আহ্বান জানান তিনি। 
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট...
দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি। তিনি আরও বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।
 বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় পরিণত হচ্ছে কাতারের রাজধানী দোহা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হয়েছে দোহা চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসর। দোহা...
গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের মধ্যে রামদা ও কুড়াল হাতে মহড়া এবং হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের...
দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময়, সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর