যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম ১ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ০.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯.৩ ডলারে।
অন্যদিকে মার্কিন ফিউচার মার্কেটে ০.৫ শতাংশ বেড়ে মূল্যবান ধাতুটির দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৯০.৮০ ডলারে।
সোনার দাম বাড়ার পেছনে ডলারের দাম কমে যাওয়া বিশেষ ভূমিকা রেখেছে। সোমবার প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের সূচক ০.২ শতাংশ কমেছে।
এছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা কিছুটা কমায় জ্বালানি তেলের দামও কিছুটা কমেছে।
অন্যদিকে চলতি সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পলিসি বৈঠক হতে যাচ্ছে। ফলে সামগ্রিক ইতিবাচক প্রভাবে অন্য দেশের ক্রেতারা সোনায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। এতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে।



