আবারও কমল সোনার দাম

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১১:৪০ এএম

দেশের বাজারে সোনার দাম আবার কমেছে। দুই দফা বৃদ্ধির পর এবার ভরিতে সর্বোচ্চ কমেছে ৩ হাজার ৩২৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।

বাজুস জানিয়েছে, নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার পাশাপাশি দেশে কমেছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা করা হয়েছে।

এরআগে গত বুধবার সকালে সবশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি করে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করা হয়। 

টানা বৃষ্টি এবং ফলন নষ্ট হওয়ার অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। পেঁয়াজের দাম বেড়েছে, কাঁচা মরিচের দামও আকাশচুম্বী। 
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করবেন কিনা, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন—এমন খবরের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর সোয়া ১২টায় থাই...
নিজের দলের সমালোচনা করে নেতা–কর্মীদের সতর্ক থাকতে বললেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বর্ষীয়ান অভিনেতা-নাট্যকার মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স...
লোডিং...

এলাকার খবর