ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ঋণ নিয়েছে সরকার

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম

২০২৫-২৬ অর্থবছরে ব্যাংক খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার ৫৭১ কোটি টাকা বেশি ঋণ নিয়েছে অন্তর্বর্তী কালীন ও বর্তমান সরকার। অর্থবছর শেষে ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫০০ কোটি টাকা। 

মূলত রাজস্ব আদায়ে বড় ঘাটতি, সরকারি ব্যয় বৃদ্ধি এবং সঞ্চয়পত্র থেকে অর্থ সংগ্রহ কমে যাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে বেশি ঋণ করতে হয়েছে সরকারকে। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী, বিদায়ী অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া বেড়েছে প্রায় ৭৭ শতাংশ।

এসময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৪ দশমিক ৯৮ শতাংশে, আর সরকারের ঋণ প্রবৃদ্ধি বেড়েছে ২৪ দশমিক ৬১ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের প্রথম ১৩ দিনে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নিয়েছে ৯ হাজার ২০৯ কোটি টাকা। ঋণের সুদ পরিশোধে ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে সরকারি ব্যয় বাড়ায় ব্যাংক ঋণের প্রয়োজনীয়তা বেড়েছে। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সরকার চাচ্ছে প্রাইভেট সেক্টর অবশ্যই ঘুরে দাঁড়াবে। এজন্য যত ধরনের নীতি সহায়তা দরকার সরকার দিচ্ছে। এমনকি ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করছে। এটা সরকারের সদিচ্ছারই ফল। অতএব সরকার কখনোই ব্যাংক সেক্টর থেকে এই পরিমাণ ঋণ করবে না, যেটা প্রাইভেট সেক্টরে ঋণ প্রবাহতে বাধা সৃষ্টি করে।  

 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালককে সরিয়ে অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। তাদের দাবি, তিন মাস পার হলেও, ইসলামী ব্যাংককে এগিয়ে নিতে কোনো পদক্ষেপ...
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্মসহ ডিজিটাল মাধ্যমে ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস - এমএফএস ও...
ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে সঞ্চয়পত্রের মুনাফা কিংবা আসল টাকা পেতে বিনিয়োগকারীদের ভোগান্তি আর থাকছে না। এখন থেকে সঞ্চয়পত্র কেনার সময় ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করে নেওয়ার ব্যবস্থা...
ইসলামী ব্যাংক নিয়ে চাকরিচ্যুত কর্মী ও গ্রাহক ফোরমের মুখোমুখি অবস্থানের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি নিয়ে এমন ঘটনা ভালো কোন বার্তা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর  মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৯ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ...
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্যসহ সহযোগিতার সম্পর্কে এয়ারবাস ইস্যু প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। কোনো রাজনৈতিক চাপের মাধ্যমে ঢাকার সঙ্গে...
ভাবুন, বিশ্বের অন্যতম বড় তেল সরবরাহকারী দেশ সৌদি আরব হঠাৎ করে বাইরের দেশগুলোতে তেল পাঠানো বন্ধ করে দিল। কয়েক দিনের মধ্যেই শুরু হতে পারে বড় ধরনের চাপ। কারণ বিশ্ববাজারে একসঙ্গে কমে যেতে পারে প্রায় ৪...
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ভাড়া বেশি নিলে সেই বাসের রুট পারমিট বাতিল হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
লোডিং...

এলাকার খবর