বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালককে সরিয়ে অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। তাদের দাবি, তিন মাস পার হলেও, ইসলামী ব্যাংককে এগিয়ে নিতে কোনো পদক্ষেপ নেননি তিনি।
সোমবার রাজধানীর মতিঝিলে বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
এসময় বক্তরা বলেন, প্রকৃত মালিকদের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা হস্তান্তর করতে হবে। সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে গঠন করতে হবে পরিচালনা পর্ষদ।
তারা আরও বলেন, বিশেষ টাস্কফোর্স গঠনের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে লুট হওয়া টাকা উদ্ধার করতে হবে। পাশাপাশি পাচারের টাকা ফিরিয়ে এনে ইসলামী ব্যাংকের দায় পরিশোধের দাবিও জানানো হয়।



