মুক্তির আগেই গিনেস বুকে দীপিকা-আল্লুর ছবি 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

মুক্তির আগেই ইতিহাস গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির একটি শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে ধারণ করা হয়েছে। আর এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই রেকর্ডের স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয় ‘রাকা’র পরিচালক অ্যাটলি ও অভিনেতা অল্লু অর্জুনের হাতে। এ সময় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান পিকচার্স’-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিংয়ের সময় রেকর্ডটি তৈরি হয়। একটি দৃশ্য ধারণের জন্য একই সময়ে ৩৭ জন শিল্পীর মোশন ক্যাপচার করা হয়। ভারতীয় সিনেমায় এর আগে এমন নজির দেখা যায়নি বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রায় ৮০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে ‘রাকা’। প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটিকে বড় পরিসরে নির্মাণ করা হচ্ছে। পরিচালনায় রয়েছেন অ্যাটলি। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথকে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠার পর আনন্দ প্রকাশ করেছেন অল্লু অর্জুন। তিনি বলেন, পুরো দলের জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। অ্যাটলির ভাবনা, দূরদর্শিতা ও নিখুঁত নির্দেশনার পাশাপাশি পুরো দলের কঠোর পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। বড় একটি প্রজেক্টে আস্থা রাখার জন্য সান পিকচার্সসহ সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানান তিনি।

অ্যাটলির কাছেও এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। নিজের অনুভূতি জানিয়ে পরিচালক বলেন, ছোটবেলা থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কথা শুনে আসছেন তিনি। কিন্তু নিজেদের একটি কাজ একদিন সেখানে জায়গা করে নেবে, তা কখনো ভাবেননি।

একটি শুটিং সেশনে ৩৭টি চরিত্রকে মোশন ক্যাপচারের মাধ্যমে একত্রিত করার স্বীকৃতি পাওয়া তাঁর কাছে দারুণ এক অনুভূতি বলেও জানান অ্যাটলি। তাঁর ভাষায়, বড় স্বপ্ন নিয়ে পূর্ণ বিশ্বাসে সবাই একসঙ্গে কাজ করলে কখনো কখনো অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। এই অর্জনের জন্য পুরো দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাকা’। মুক্তির আগেই গিনেস রেকর্ডে নাম লেখানোয় সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও আরও বাড়ছে।

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরী মণি। রোববার রাতে গুলশানের শুটিং ক্লাবে ওই ঘটনার পর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন ধাক্কা খেলেন চিত্রনায়িকা পরী মণি। এবার সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়লেন...
শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা টেনে নেটিজেনদের একাংশ তাঁকে কটূক্তি করছেন। তবে সব সমালোচনার কড়া জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষা অফিসের এক কর্মকর্তা আহত হয়েছেন। রোববার রাতে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এই ঘটনা ঘটে। 
রমজান আসতে মাস তিনেক বাকি। এরই মধ্যে ছোলার বাজারে শুরু হয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ২০ টাকার বেশি। এজন্য আমদানি ও পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ি করছেন...
ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। এতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে স্বাস্থ্যঝুঁকি হতে পারে। তাই আগাম সতর্কতা নিচ্ছে ইরান। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে,...
ইরাকের কুর্দিস্তানের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলা হয়েছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর