তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যে লক্ষণীয় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের ওপর লক্ষণীয় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের ওপর লক্ষণীয় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

‎আজ মঙ্গলবার ‎সকালে সিলেটের লাক্কাতুরা চা বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

‎এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যাতে কোনো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না হয়, সেজন্য বাজারে কঠোর মনিটরিং করবে সরকার।’

‎চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে সরকারের নানা উদ্যোগের কথাও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‎চা বাগানগুলোতে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করা হবে। একই সঙ্গে চা শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে বাগানগুলোতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে।

এর আগে বিভিন্ন চা বাগানের ১৯৮০ জন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।‎

দেশের বাজারে এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ সর্বস্তরের মানুষ। ঘোষণা ছাড়া পণ্য পরিবহণ ও গণপরিবহণের ভাড়া বেড়ে যাওয়ায় হতাশ যাত্রী ও...
সরকারকে অনেকটা বাধ‍্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা...
ভর্তুকির চাপ কমাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। আজ সোমবার দুপুরে তিনি এ কথা জানান।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এক সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন। আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ভাড়া বেশি নিলে সেই বাসের রুট পারমিট বাতিল হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আইনশৃঙ্খলা কেবল পুলিশ বা সরকারের একক দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, বিচারব্যবস্থা, স্থানীয় প্রশাসন, কমিউনিটি এবং সাধারণ নাগরিক–সব পক্ষের সমন্বিত দায়িত্ব। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ,...
মুক্তির আগেই ইতিহাস গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির একটি শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে ধারণ করা...
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার বাস ভাড়াও বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালায় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর