গাজীপুরে ২০ ভাগ কারখানায় শনিবার পর্যন্ত ছুটি ঘোষণা

গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে গাজীপুরে অন্তত ২০ ভাগ কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। গতকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়েছে।

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১০:০১ এএম

গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে গাজীপুরে অন্তত ২০ ভাগ কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। গতকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানা শ্রমিকদের সূত্রে জানা গেছে, গেল বুধবার সরকারি ছুটি ছিল। এর সাথে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার মিলিয়ে কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কিছু কারখানায় কয়েকটি সেকশনে কাজ চললেও বাকি ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত গ্যাস সংকট থাকায় দিনের অন্তত ৩-৪ ঘন্টা বন্ধ থাকায় উৎপাদন ব্যয় কমানোর জন্য এ ছুটি দেওয়া হয়েছে। টানা ছুটির আনন্দ থাকলেও শ্রমিকেরা কারখানার উৎপাদন নিয়ে শঙ্কিত।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চলগুলোর একটি। এখানে কয়েক হাজার তৈরি পোশাক, টেক্সটাইল, স্পিনিং, ডাইং, ওয়াশিং, সিরামিক, ওষুধ, প্লাস্টিক ও বিভিন্ন উৎপাদনমুখী শিল্পকারখানা রয়েছে। গ্যাসের তীব্র সংকটের কারণে যেসব শিল্পকারখানা চার দিনের জন্য বন্ধ রাখা হয়েছে, এসব কারখানার বেশির ভাগই তৈরি পোশাক, টেক্সটাইল, নিটিং, ডাইং ও ওয়াশিং খাতের। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনেক কারখানাই উৎপাদন সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

কারখানা মালিকদের অভিযোগ, অব্যাহত গ্যাস–সংকটের কারণে দিন দিন তাদের অর্ডার কমে যাচ্ছে। এই সমস্যাগুলো অব্যাহত থাকলে এ শিল্প ঝুঁকির মধ্যে পড়বে। গ্যাসের সমস্যার কারণে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে শ্রমিকদের চার দিনের ছুটি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে না পারলে ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন তারা।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সরকারি ছুটির সাথে মিলিয়ে গাজীপুরে ২০ ভাগ কারখানায় টানা ৪ দিন‌ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, গাজীপুরে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় সাড়ে ৫০০ মিলিয়ন ঘনফুট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ প্রতিদিন প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। অর্থাৎ ৪৫ ভাগ গ্যাসের ঘাটতির কারণেই শিল্পাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রয়োজনীয় চাপ থাকছে না। বিশেষ করে সকাল ও দিনের বেলায় উৎপাদন সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সংযুক্ত করা হয়েছে জিএমপির...
গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মিনি কভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের এক হেলপার আহত হয়েছেন।
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আদালতের রায়ে খালাসের আদেশ পাওয়া এক নারীসহ আটজন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বেলা ১২...
‎‎গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় রাব্বি (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
গত ৫ বছরের সব রেকর্ড ভেঙে কারাবন্দির সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। ভাবুন তো, যেখানে ধারণক্ষমতা মাত্র ৪৫ হাজার, সেখানে রাখা হচ্ছে আড়াই গুণ বেশি বন্দি। আর কিছু কিছু জেলায় পরিস্থিতি এতটাই বেসামাল যে,...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 
লোডিং...

এলাকার খবর