আওয়ামী লীগ দেশের অর্থনীতিতে পঙ্গু করেছে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৮:৫৯ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত বাংলা কিউআর কোড নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, বিগত সরকারের আমলে ব্যাংক খাতের এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী এখন বিপাকে। 

দেশের বাজারে ডিজিটাল পেমেন্টে  বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়ছে দ্রুততার সাথে। এক্ষেত্রে নগদ টাকা হাতে না থাকলেও কেনাকাটায় বাধা নেই ক্রেতাদের। একটি স্ক্যান, কয়েক সেকেন্ডেই সম্পন্ন লেনদেন। তাই সুপার শপ থেকে শুরু করে পাড়ার মুদি দোকান, এমনকি চায়ের দোকানেও জনপ্রিয় হচ্ছে বাংলা কিআর কোডে লেনদেন ।

বাংলা কিউআর সেবা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় বক্তারা জানান, ছোট লেনদেন ডিজিটাল মাধ্যমে করলে, সময় ও অর্থ সাশ্রয় হয়। আর এই মাধ্যমে লেনদেন বাড়াতে সবার মানসিকতার পরিবর্তনে গুরুত্ব দিচ্ছেন ব্যাংকরারা।  

ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহতেশামুল হক খান জানান, শুধু একটি স্মার্টফোন আর ডেটা ব্যবহার করে আমরা ছোট ছোট লেনদেনগুলো যদি নিজেরা উদ্যোগী হয়ে ডিজিটালি করি তাহলে সমাজ ব্যবস্থাটা ডিজিটাল এবং ক্যাশলেস লেনদেনের দিকে সামনে এগিয়ে যাবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণ ৩৬ শতাংশ, যা এ খাতের জন্য অশনি সংকেত। তবে খেলাপি ঋণ কমাতে নতুন দুইটি আইন প্রণয়নসহ ১৮ মাসের একটি উদ্যোগের কথাও জানান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান।  তিনি জানান, ব্যাংকিং খাতে কেউ অনিয়মের সাথে জড়িত থাকলে এখন থেকে তাকে সবোর্চ্চ শাস্তির আওতায় আনা হবে।  

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, 'দেশকে যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে যাওয়া যায়, সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরের পুরো ডিপোজিটের এক-তৃতীয়াংশ লুট করে নিয়ে গেছে, এটা চুরি। এটা কোনোভাবেই নন-পারফর্মিং লোন না, যেটা আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় এনপিএল বলছি।'   

এসময় গর্ভনর বলেন,বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রবৃদ্ধি নেই। তবে বর্তমান সরকার কর্মসংস্থান তৈরিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা চালু করেছে। এছাড়া জুলাই বিপ্লবীদের সহায়তায় উপজেলা পর্যায়ে সারা দেশ থেকে ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা বাছাই করা হবে বলেও জানান গর্ভনর।

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জনপ্রিয় করতে ভবিষ্যতে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া হলেও বড় ব্যবসায়ীদের নিজ থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গর্ভনর।

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসকসহ বাংলাদেশ ব্যাংকের আরও চার কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল বসারকে প্রশাসক হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে প্রায় ১০ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতের এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী এখন বিপাকে পড়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। আজ রাজধানীতে তিনি এ কথা...
দীর্ঘদিন ধরে দেশে বিনিয়োগে স্থবিরতা চলছে। এরই মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৭ শতাংশে। গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা, উচ্চ সুদহার এবং ব্যবসায়িক...
রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে ইউ এ এন রোডের ২২ নম্বর বাসভবনে এ ঘটনা ঘটে।
সরকারি হাসপাতালের পাশাপাশি দেশের সব বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে বাধ্য বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে নির্দেশনা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে প্রজ্ঞাপন...
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার...
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন—রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনা এটি। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের শীর্ষ পদের জন্য বেশ কয়েকটি নাম গুঞ্জনে...
লোডিং...

এলাকার খবর