৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার আশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের 

বন্ধ হতে যাওয়া চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য একটি স্কিম ঘোষণা করা হবে। এর আগে অকার্যকর ঘোষণা করে, এসব আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। 

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

বন্ধ হতে যাওয়া চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য একটি স্কিম ঘোষণা করা হবে। এর আগে অকার্যকর ঘোষণা করে, এসব আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। 

গেল দেড় দশকে অনিয়ম, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারে ব্যাংক খাতের পাশাপাশি, ঋণের অর্থ পাচার হয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকেও। তবে শেষ পর্যন্ত বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট ও আমানতকারীদের দায় পরিশোধে অক্ষমতার কারণে চারটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স ও আভিভা ফাইন্যান্স।

ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় চারটি প্রতিষ্ঠানে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে রেজল্যুশন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। পরিচালনা পর্ষদ বিলুপ্ত ও প্রধান নির্বাহীদের নিয়োগ বাতিল করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ‘দ্রুত একটি স্কিম ঘোষণা করে প্রথম ধাপে ব্যক্তি আমানতকারীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে।’   

চারটি আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ২৭ হাজার আমানতকারীর প্রায় পৌনে ৩ হাজার টাকা কোটি টাকা আটকা পড়েছে। বিশ্লেষকরা বলছেন, আমানতকারীদের টাকা দ্রুত ফেরত দেয়া না হলে আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা আরও কমবে। 

এদিকে ইন্টারন্যাশনাল লিজিং, ফাস ফাইন্যান্স এবং ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

 

এখন থেকে দেশে বসেই বিদেশ ভ্রমণের প্যাকেজ টাকায় কিনতে পারবেন বাংলাদেশি ভ্রমণকারীরা। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- টোয়াবের সদস্যদের এ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এ বিষয়ে একটি...
ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগ ৪৫০ কোটি টাকা কমে ৭ হাজার ৪৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। 
কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণের বিতরণ কমার বিপরীতে ঋণ আদায় বেশি হওয়ায় ঋণস্থিতি কমে এসেছে। মার্চের শেষে ছোট ও মাঝারি খাতের ঋণস্থিতি ২ লাখ ৯৮ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসকসহ বাংলাদেশ ব্যাংকের আরও চার কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল বসারকে প্রশাসক হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে জন্ম নেওয়া জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার দায়িত্ব...
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
বিদেশি নাগরিকদের জন্য এবার শক্ত হাতে দরজা বন্ধ করতে শুরু করেছে কানাডা। আর এই কঠোর অভিবাসন নীতির ধাক্কায় এখন বড় ঝুঁকিতে পড়েছেন হাজার হাজার বাংলাদেশি। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ)...
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
লোডিং...

এলাকার খবর