জ্বালানি তেলের দাম কমল দেড় শতাংশের বেশি

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে দেড় শতাংশের বেশি। মূলত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ব্যাহত তেল সরবরাহ স্বাভাবিক করা এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করতে ইরান ও কাতারের মধ্যে আলোচনা হতে পারে, এমন আশাবাদ তৈরি হয়েছে।

অয়েল প্রাইস ডট কমের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যারেলপ্রতি আন্তর্জাতিক তেল সূচক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক সাত এক শতাংশ কমে ৮৬ ডলার ৩৪ সেন্টে নেমেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১ দশমিক ৭৬ শতাংশ কমে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮০ ডলার ৭৮ সেন্টে।

জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। ফলে জ্বালানি তেলের বাজারে বিক্রির চাপ বেড়ে দাম আরও কমেছে।

ধারাবাহিকভাবে কমতে থাকা দেশীয় গ্যাসের সরবরাহ বাড়াতে দেড়শ কূপ খনন কর্মসূচি অব্যাহত রেখেছে সরকার। পেট্রোবাংলা বলছে, এই কর্মসূচিতে ২০৩১ সাল নাগাদ আরও দেড়শ কোটি ঘনফুট গ্যাস মিলতে পারে। জ্বালানি...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারসহ দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি গ্রাহকরা করছেন প্রয়োজনীয় লেনদেন সহ...
সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের ২০২৫-২০২৬ অর্থবছরের বিনিয়োগ মুনাফা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ অর্থবছরে বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ১১.৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১.৭২ শতাংশ...
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পর্যটককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনো নিখোঁজ...
নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল বার্ন...
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যুদ্ধ আর অবরোধের মধ্যে ইয়েমেনের তাইজ শহরে ভয়াবহ সংকটে সাধারণ মানুষ। আকাশছোঁয়া খাদ্য ও জ্বালানির দাম, কোথাও আবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও, চড়া দামের কারণে তা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর