জ্বালানি তেলের দাম বাড়ানোয় খরচ বৃদ্ধির শঙ্কা, জনসাধারণের ক্ষোভ  

দেশের বাজারে এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার।  জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ সর্বস্তরের মানুষ। ঘোষণা ছাড়া পণ্য পরিবহণ ও গণপরিবহণের ভাড়া বেড়ে যাওয়ায় হতাশ যাত্রী ও শ্রমিকেরা। 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

দেশের বাজারে এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার।  জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ সর্বস্তরের মানুষ। ঘোষণা ছাড়া পণ্য পরিবহণ ও গণপরিবহণের ভাড়া বেড়ে যাওয়ায় হতাশ যাত্রী ও শ্রমিকেরা। 

সাধারণ মানুষ বলছেন, সীমিত আয়ের মানুষদের আশঙ্কা, আয় না বাড়লেও পরিবহন খাতের এই বাড়তি ব্যয়ের প্রভাব শেষ পর্যন্ত পড়বে নিত্যপণ্যের দামে। এতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে এবং পরিবার নিয়ে হিমশিম খাওয়ার শঙ্কা তাদের। মানুষকে স্বস্তি দিতে জ্বালানির দাম না বাড়িয়ে অপচয় ও দুর্নীতি কমানোর দাবি নির্ধারিত আয়ের মানুষদের।

রাইড শেয়ারিং চালকদের আয়ও কমে যাওয়ায় হতাশ তারা। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যথেষ্ট আয় করতে না পেরে হতাশার কথা জানান এক চালক। জ্বলানির দাম বাড়লেও ভাড়া বাড়াতে পারছেন না। আবার ভাড়া বাড়ালে যাত্রী মিলছে না বলে অভিযোগ আরেকজনের। 

শুধু রাইড শেয়ারিং নয়, একই চিত্র গণপরিবহণ ও পণ্য পরিবহণের শ্রমিকদেরও। তেলের দাম বাড়ায় প্রতিদিনের খরচ বেড়েছে। কিন্তু বাড়েনি তাদের মজুরি কিংবা আয়।

এদিকে রাজধানীর গণপরিবহনে ভাড়া নৈরাজ্য শুরুর অভিযোগ পাওয়া গেছে। মালিক সমিতির ঘোষণা না থাকলেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের।

 

দেশের বাজারে এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ সর্বস্তরের মানুষ। ঘোষণা ছাড়া পণ্য পরিবহণ ও গণপরিবহণের ভাড়া বেড়ে যাওয়ায় হতাশ যাত্রী ও...
ভর্তুকির চাপ কমাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। আজ সোমবার দুপুরে তিনি এ কথা জানান।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এক সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন। আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশের বাজারে এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে জ্বালানি বিভাগ। গতকাল রোববার এই দাম বৃদ্ধি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। রেললাইনে একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কার পর এমন দুর্ঘটনা ঘটে। ফলে ঢাকা ও চট্টগ্রামের সাথে কক্সবাজারের রেল...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৫৫ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন...
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালককে সরিয়ে অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। তাদের দাবি, তিন মাস পার হলেও, ইসলামী ব্যাংককে এগিয়ে নিতে কোনো পদক্ষেপ...
ভর্তুকির বোঝা কমানোর অজুহাতে বারবার জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...

এলাকার খবর