ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

সারের সংকটের মধ্যেই ডিজেলের দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে কৃষকের জন্য। আমন মৌসুমে উৎপাদন খরচ তো বাড়বেই, সামনের বোরো মৌসুমে ধানের ফলন কতটা মিলবে তা নিয়ে এখনই দুশ্চিন্তা ভর করেছে। বিশেষজ্ঞরা পুরো অর্থনীতিতেই বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষককে প্রণোদনা দেওয়ার পরামর্শ তাঁদের।

মাস দুয়েক ধরে সারের সংকট। আমনের চারা রোপণ করলেও ফলন নিয়ে দুশ্চিন্তা। সার না পেয়ে অনেক এলাকায় বিক্ষোভও হয়েছে। এখন ডিজেলের মূল্যবৃদ্ধি আরও বেশি ভাবনায় ফেলেছে কৃষককে।

নভেম্বরের শেষ দিকে শুরু হবে বোরোর বীজতলার কাজ। জমি তৈরি থেকে ধান কাটার আগ পর্যন্ত প্রায় পুরো সময়টা সেচের প্রয়োজন হবে। দেশে প্রায় ৮০ ভাগ সেচ কার্যক্রম ডিজেলনির্ভর। পাশাপাশি বীজ, কীটনাশক, শ্রমের মজুরিও বেড়েছে। সবই বাড়ছে, তবে ফসলের ন্যায্য দাম না মেলার অভিযোগ চাষিদের।

একজন কৃষক বলেন, ‘ফসলে তো এমনিতেই আমরা মূল্যায়ন কম পাচ্ছি। এখন যদি তেলের দামও বাড়ে, তাহলে আমরা কীভাবে কাজ করে খাব? এই ধান উৎপাদনে তো পানি দরকার। পানি তুলতে তো ডিজেল লাগবে। তারপর এই যে ট্রাক্টর দিয়ে চাষ হয়, সেটা চালাতেও তো ডিজেল লাগবে।’

দেশে ডিজেলের চাহিদা বছরে প্রায় ৪৪ লাখ টন। এর প্রায় ২৪ শতাংশই ব্যবহার হয় কৃষিতে। সেচের পাশাপাশি বিভিন্ন কৃষি যন্ত্রপাতি চালাতেও ডিজেল জরুরি।

আরেকজন কৃষক বলেন, ‘যা আবাদ করেছি, সার–পানি দিতে পারিনি। এখন খুব সমস্যা হয়ে যাচ্ছে।’

ফসল উৎপাদনে ব্যয় বাড়লে সামগ্রিক অর্থনীতিতেই প্রভাব পড়বে। যা উসকে দিতে পারে মূল্যস্ফীতিকে। হুমকিতে পড়তে পারে খাদ্যনিরাপত্তা। তাই প্রণোদনা দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের।

কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান বলেন, ‘তেলের দাম বৃদ্ধির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা পোষাতে নগদ সহায়তা দিতে হবে। এই সহায়তা বা ভর্তুকি যাতে প্রকৃত কৃষকের কাছেই পৌঁছায়, সেটারও ব্যবস্থা করতে হবে। এখানে ভালোভাবে তদারকি করা দরকার।’

প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে অর্থ সাশ্রয় করে কৃষিতে ভর্তুকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় তেমন কোনো অগ্রগতি না হওয়ায় বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআইয়ের ব্যারেলপ্রতি দাম...
১০৩ অনাপত্তি সনদ বাতিল 
ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করায় ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড....
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে উত্তরাঞ্চলের কৃষি ও পরিবহন খাতে। ডিজেলের দাম বাড়ায় সেচ, জমি প্রস্তুত করা এবং ফসল পরিবহন ব্যয় বেড়েছে। এতে মৌসুম ও ফসলভেদে কৃষকের উৎপাদন ব্যয়...
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব...
ফেনীতে ৫ শতাংশ চাঁদা না দেওয়ায় দুটি সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ইতোমধ্যে আদালতে দুটি...
ইরানে আবার হামলা হলে বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব! কারণ, এবার শুধু পাল্টা হামলার হুমকি নয়—ইরান বলছে, এবার এমন অস্ত্র ব্যবহার করা হবে, যা এখনো প্রকাশ্যেই আনা হয়নি। ইরানের বিপ্লবী গার্ডের...
দেশে প্রাথমিকভাবে ৫টি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—করি ডিজিটাল ব্যাংক, বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা...
গাড়ি সচল আর ইঞ্জিন ভালো রাখতে মানসম্মত ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও বাজার সয়লাব নকল ও ভেজালে। বিএসটিআই বলছে, বাজারে বিক্রি হওয়া ইঞ্জিন অয়েলের ৩০ শতাংশই ভেজাল কিংবা...
লোডিং...

এলাকার খবর