বিকল্প পথে আগামী মাসেই আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি ইউরেনিয়ামের চালান সামনের মাসের প্রথম সপ্তাহে রাশিয়া থেকে বিকল্প পথে দেশে আসবে। বিদ্যুৎ কেন্দ্রটির ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার রাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এমন তথ্য জানিয়েছেন।

এর আগে ২৪ তারিখে ইউরেনিয়ামের চালাল আসার কথা ছিল। রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সবধরনের প্রস্তুতি নিলেও তা বাতিল হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম সূত্রে জানা যায়, রাশিয়া থেকে বাংলাদেশে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো আনার ক্ষেত্রে একটি দেশের আকাশ পথ ব্যবহারের অনুমতি মেলেনি। সামনের চালান বিকল্প পথে বাংলাদেশে আনা হবে বলে জানানো হয়।

অক্টোবরের ১ অথবা ৮ তারিখে জ্বালানিবাহী কার্গো ঢাকায় অবতরণ করতে পারে। বিশেষ নিরাপত্তায় তা পাবনায় রুপপুরের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।

চলতি বছরের মধ্যে ইউরেনিয়ামের মোট ৭ টি চালান আসার কথা রয়েছে। প্রথম ইউনিটে ৩ মাসের বেশি সময় আগে জ্বালানি লোড করা হয়, তবে সেফটি ভালবের নিরাপত্তা ত্রুটিতে এখনো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। রাশিয়ার প্রকৌশলীরা তা মেরামত শুরু করেছে বলে জানা গেছে।

সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলতে পারে।

 

ডিজেলের দাম বৃদ্ধিতে কারখানায় পণ্য উৎপাদন ব্যয় নিয়ে উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা। গ্যাস সংকটের মধ্যেই জ্বালানির দাম বৃদ্ধিতে দুশ্চিন্তা আরও বেড়েছে। পুরো অর্থনীতিতে এর বিরূপ প্রভাবের শঙ্কা করছেন...
জ্বালানি সংকটের কারণে চাপে বিশ্ব অর্থনীতি, বাড়ছে মূল্যস্ফীতির ঝুঁকি। বড় মন্দা এড়ানো গেলেও কমছে প্রবৃদ্ধির গতি। জাতিসংঘ এবং ওইসিডির পূর্বাভাস, এ বছর কমবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি। জ্বালানির...
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে প্রায় সব ধরনের সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা করে। আড়তদারদের দাবি, এখন সবজি পরিবহনে প্রতি ট্রিপে বাড়তি খরচ হচ্ছে চার হাজার টাকা।...
নির্মাণের প্রায় ৩ বছর পর চালু হতে যাচ্ছে পাইপলাইনে গভীর সমুদ্র থেকে জ্বালানি তেল খালাসের প্রকল্প। এ জন্য ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠানকে পরিচালন ঠিকাদার হিসেবে চূড়ান্ত করেছে সরকার। বিপিসি চেয়ারম্যান...
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে স্থলবন্দরে। ট্রাক প্রতি ভাড়া বেড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা। এছাড়া দূরপাল্লার ট্রাক কমে যাওয়ায় শত শত ভারতীয় ট্রাক পণ্য খালাসের অপেক্ষায়। ফলে,...
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পা পিছলে নিচে পড়ে তাজিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্যানিটারি মিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।
পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হলে এর জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্ট ইরানের ৭ দিনের রূপরেখা প্রত্যাখান করার পর এই কথা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর