জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব স্থলবন্দরে, বেড়েছে ট্রাক ভাড়া 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে স্থলবন্দরে। ট্রাক প্রতি ভাড়া বেড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা। এছাড়া দূরপাল্লার ট্রাক কমে যাওয়ায় শত শত ভারতীয় ট্রাক পণ্য খালাসের অপেক্ষায়। ফলে, ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ব্যাহত হচ্ছে বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। পণ্য পরিবহনের জন্য ট্রাকের ভাড়া বেড়ে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে। 

প্রতিদিন প্রায় চারশ ট্রাকে পণ্য আমদানি রপ্তানি হয় বেনাপোল বন্দরে। তবে, এখন তা নেমেছে তিনশতে। আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের সাথে ভাড়া চুক্তির ফলে বিপাকে ব্যবসায়ীরা। লোকসান দিয়ে পণ্য পাঠাতে হচ্ছে তাদের। পণ্যলোডের ভাড়া নেয়া হচ্ছে ১২শ টাকা। যা আগে ছিল ৮শ টাকা। এছাড়া, বন্দর থেকে ঢাকা ও চট্টগ্রামের ট্রাকভাড়াও গুনতে হচ্ছ ১২ হাজার টাকা পর্যন্ত। 

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহাসিন মিলন বলেন, প্রতিটি ক্ষেত্রে টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে আমদানিকারকদের জন্য বড় ধরনের অর্থনীতিক ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

এদিকে হিলি স্থলবন্দরে পণ্য পরিবহন ও সরবরাহে ভাড়া বেড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। দূরপাল্লার ট্রাক কম থাকায় বন্দরে পণ্য কেনা বেচাও অনেকটা কমে গেছে। গম, ভুট্টাসহ নানা ধরনের পণ্য খালাসের অপেক্ষায় শত শত ভারতীয় ট্রাক। 

হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ১৪০ থেকে ১৫০ ট্রাকে পণ্য পরিবহন হয়। 

সরকার ভাড়া নির্দিষ্ট করে দিলেও রাজধানীর লোকাল বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অভ্যন্তরীণ রুটে ৫ থেকে ১৫ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ তাদের। তবে, দূরপাল্লার বাসে এখনও আগের ভাড়াই নেওয়া...
নিয়মিত পৌরকর ও ভ্যাট পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ভাঙাচোরা রাস্তা, সড়কবাতির অভাব ও ড্রেনেজ ব্যবস্থার অনিয়ম নিয়ে...
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। সংযোগ না থাকাসহ তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। এছাড়া নন...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
নির্বাচনি এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই...
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা বিক্ষোভ আর ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে অবশেষে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার...
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পা পিছলে নিচে পড়ে তাজিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্যানিটারি মিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি ইউরেনিয়ামের চালান সামনের মাসের প্রথম সপ্তাহে রাশিয়া থেকে বিকল্প পথে দেশে আসবে। বিদ্যুৎ কেন্দ্রটির ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার রাতে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর