বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বিভিন্ন কারণে দামবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত ১৯৮২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অর্থাৎ ৪৪ বছরের মধ্যে দেশটির মজুত এখন সবচেয়ে কম।

আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলার ২০ সেন্টে দাঁড়িয়েছে। আগের চেয়ে দাম বেড়েছে দশমিক সাত নয় শতাংশ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট -ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়ে হয়েছে ৯৩ ডলার ২৪ সেন্ট প্রতি ব্যারেল।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। ফলে দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহে আরও চাপ তৈরি হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে বেড়ে গেল জ্বালানি তেলের দাম। আজ সোমবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ডিজেলের দাম বৃদ্ধিতে কারখানায় পণ্য উৎপাদন ব্যয় নিয়ে উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা। গ্যাস সংকটের মধ্যেই জ্বালানির দাম বৃদ্ধিতে দুশ্চিন্তা আরও বেড়েছে। পুরো অর্থনীতিতে এর বিরূপ প্রভাবের শঙ্কা করছেন...
১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও, বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়। আবার, বাড়তি দামেও পাচ্ছেন না অনেক ভোক্তা। বিক্রেতাদের অভিযোগ, সরবরাহ কম থাকায় বিভিন্ন...
কয়েকদিনের মাথায় আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা করছে পরিশোধন ও সরবরাহ কোম্পানিগুলো। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে এরই মধ্যে সরবরাহ কমিয়ে দিয়েছে তারা। খুচরা বিক্রেতাদের...
গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১...
তিনি বলেন,  হৃদয়ের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে উপেক্ষা করা যাবে না। অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর