মৎস্য চাষে বাংলাদেশের সাফল্য থেকে শিখতে চায় কেনিয়া-ঘানা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

বাংলাদেশের আর্টিমিয়া চাষ এবং উন্নত জাতের তেলাপিয়া বিস্তারের অভিজ্ঞতা শেখার আগ্রহের কথা জানিয়েছে কেনিয়া ও ঘানা। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়ার্ল্ডফিশ আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় অংশ নেন তিন দেশের নীতিনির্ধারক, গবেষক, উন্নয়ন সহযোগী এবং মৎস্য খাতের বিশেষজ্ঞরা। 

কর্মশালায় বক্তারা বলেন, আর্টিমিয়া হলো লবণাক্ত পানিতে বসবাসকারী এক ধরনের ক্ষুদ্র জলজ প্রাণী, যা মাছ ও চিংড়ির পোনার জন্য পুষ্টিকর জীবন্ত খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। দেশের হ্যাচারি ও পোনা উৎপাদন ব্যবস্থায় এর ব্যাপক চাহিদা রয়েছে। 

কর্মশালায় আর্টিমিয়া ফর বাংলাদেশ উদ্যোগের অভিজ্ঞতা এবং কক্সবাজারের লবণ মাঠভিত্তিক সমন্বিত উৎপাদন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়। 

বাংলাদেশ, কেনিয়া ও ঘানার মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরও উৎপাদনশীল, জলবায়ু-সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক জলজ খাদ্যব্যবস্থা গড়ে তোলার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন বক্তারা। 

পাশাপাশি এশিয়া ও আফ্রিকায় টেকসই, উৎপাদনশীল এবং জলবায়ু-সহনশীল জলজ খাদ্যব্যবস্থা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে জানান গবেষকরা।

বাংলাদেশ থেকে আমদানি করা বিশেষায়িত ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই সুবিধা সব ধরনের ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় জ্বালানিসহ অন্যান্য পণ্যের সংকট তৈরি হয়েছে। এটি বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-...
চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল, নদীভাঙন এলাকা এবং উপকূলীয় অঞ্চলের প্রায় ২ লাখ ১৫ হাজার পরিবারের ৮ লাখ ৬০ হাজার মানুষ। দেশের ১২টি জেলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে এ...
বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস...
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ২৩৫ ইউনিটের জন্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা বিল এসেছে।
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির কারণে রাজধানীর বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড- ইউপিএলের বিক্রয়কেন্দ্র বন্ধের অভিযোগ উঠেছে। দুই বিক্রয়কর্মীকে হেনস্তার পর ফরিদাবাদ পুলিশ...
একবার কল্পনা করুনতো— একদিকে আফ্রিকা মহাদেশ পুড়ছে তীব্র গরমে, অন্যদিকে ব্রাজিলে ডুবে যাচ্ছে পুরো এক শহর। আর এই দুটো ঘটনার পেছনে একটিই কারণ। বিজ্ঞানীরা যাকে বলছেন— ‘সুপার এল নিনো’। তারা এও বলছেন,...
ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যায়কারীদের ব্যাপারে কোনো ছাড় নয় মন্তব্য করে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, ‘দেশকে...
লোডিং...

এলাকার খবর