ফ্যাসিস্ট আ. লীগের অন্যায়কারীদের কোনো ছাড় নয়: ডিএনসিসি প্রশাসক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যায়কারীদের ব্যাপারে কোনো ছাড় নয় মন্তব্য করে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে যাওয়া যেকোনো দলকে প্রতিহত করতে প্রস্তুত জনগণ।’

মঙ্গলবার বিকেলে ডিএনসিসির আওতাধীন মিরপুর ১৩ এর ৪ নম্বর ওয়ার্ডের শহীদ মিনার, খেলার মাঠ ও শিশু পার্কের উদ্ভোধন অনুষ্ঠানে মো. শফিকুল ইসলাম মিল্টন এ মন্তব্য করেন।

এসময় ডিএনসিসি প্রশাসক ‘গ্রীন ঢাকা ক্লিন ঢাকা’র কাজের অংশ হিসেবেই এ মাঠের উদ্ভোধনের কথা জানান। প্রধানমন্ত্রীর নির্দেশে এমন পরিবেশবান্ধব আরও কাজের অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। 

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক সকল ভালো কাজের বিরুদ্ধে প্রশ্ন আসবে উল্লেখ করে বলেন, ‘সরকারের একার পক্ষে সব করা সম্ভব নয়। জনগণের অংশগ্রহণে দেশকে এগিয়ে নিতে হবে।’ 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘নেতৃত্ব শুধু প্রশিক্ষণের বিষয় নয়; নেতৃত্বের মূল দায়িত্ব হলো দেশ ও মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব...
রাজধানী মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার স্বাস্থকেন্দ্রটির ধ্বংসস্তুপ পরিদর্শন শেষে এ ঘোষণা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ২৩৫ ইউনিটের জন্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা বিল এসেছে।
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির কারণে রাজধানীর বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড- ইউপিএলের বিক্রয়কেন্দ্র বন্ধের অভিযোগ উঠেছে। দুই বিক্রয়কর্মীকে হেনস্তার পর ফরিদাবাদ পুলিশ...
বাংলাদেশের আর্টিমিয়া চাষ এবং উন্নত জাতের তেলাপিয়া বিস্তারের অভিজ্ঞতা শেখার আগ্রহের কথা জানিয়েছে কেনিয়া ও ঘানা। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়ার্ল্ডফিশ আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় অংশ...
একবার কল্পনা করুনতো— একদিকে আফ্রিকা মহাদেশ পুড়ছে তীব্র গরমে, অন্যদিকে ব্রাজিলে ডুবে যাচ্ছে পুরো এক শহর। আর এই দুটো ঘটনার পেছনে একটিই কারণ। বিজ্ঞানীরা যাকে বলছেন— ‘সুপার এল নিনো’। তারা এও বলছেন,...
লোডিং...

এলাকার খবর