পোশাক শ্রমিকদের আন্দোলন

৬৭০ কারখানায় উৎপাদন বন্ধ, প্রতিযোগী দেশে ক্রয়াদেশ চলে যাওয়ার শঙ্কা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে ৬৭০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। এমন পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর কাছে ক্রয়াদেশ চলে যাওয়ার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। 

আর বিশ্লেষকদের মতে, এ খাতে দীর্ঘমেয়াদি অস্থিরতায় দেশের সামগ্রিক অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে।

দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। আর জিডিপিতে এখাতের অবদান প্রায় ১০ শতাংশ। এ খাতে চলমান অস্থিরতায় সংকটে পড়ছে দেশের সামগ্রিক অর্থনীতি। 

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বন্ধ হয়েছে অন্তত ৬৭০ পোশাক কারখানা। এসব কারখানায় ১৬ লাখ ৮০ হাজার শ্রমিক কাজে যোগ দিতে না পারায় ব্যাহত হয়েছে উৎপাদনও।

বিজিএমইএ–এর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘মজুরি ঘোষণা হওয়ার আগেই; যেটার সময় পার হয়ে যায়নি, সেখানে বিশৃঙ্খলা তৈরি করা মানে এখানে মজুরি আন্দোলনের বাইরেও অন্য কারও ইন্ধন থাকলেও থাকতে পারে।’ 

অক্টোবর থেকে মার্চ, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের ক্রয়াদেশ পাওয়ার গুরুত্বপূর্ণ সময়। সারা বছরের রপ্তানি কার্যাদেশের প্রায় ৪০ শতাংশ আসে এই মৌসুমে। এই সময় শ্রম অসন্তোষে কারখানা বন্ধ থাকায় বিদেশি ক্রয়াদেশ প্রতিযোগী দেশগুলোরে কাছে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের।

বিকেএমইএ–এর  নির্বাহী সভাপতি শামীম এহসান বলেন, ‘ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের আগ্রাসন– সবকিছু মিলিয়ে আমাদের অর্থনীতি এখন একটা চ্যালেঞ্জের জায়গাতে রয়েছে। এই অবস্থায় যদি নতুন করে বেতন বাড়ে, এর কারণে অনেকের পক্ষেই সেই টাকাটা বাইরে থেকে আনা সম্ভব হবে না। ফলে তারা হয়তো প্রতিযোগিতায় টিকতে পারবে না।’

গেল অর্থবছরে এ খাতের রপ্তানি আয় ছিল প্রায় ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার। প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থানের এই শিল্পে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানে চাপ বাড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

সাবেক শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আমাদের পরিবহন সেক্টর, আমাদের অন্যান্য ব্যবসা, জনজীবন– অস্থির একটা অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় রফতানিমুখী আমাদের যে পণ্য (তৈরি পোশাক) সেখানে যদি অস্থিরতা তৈরি হয়, তাহলে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে।’ 

এর আগে, গত শনিবার মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের তীব্র আন্দোলনে উত্তাল হয়ে উঠে রাজধানী ঢাকার মিরপুরসহ সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল। দিনভর সড়ক অবরোধ, ভাঙচুর, ধাওয়া-পাল্টাধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনার একের পর এক কারখানা বন্ধ হতে থাকে।

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার অর্থাৎ ১২ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ডিজি ই-পে সার্ভিসেসকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ-এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা ঝুঁকি এবং ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগে...
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি ও ব্যবসায়ীসহ দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এরই মধ্যে তাদের...
রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের একটি বাসায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আপন বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সম্ভাবনা, ব্যবহার ও ব্যবসায়িক প্রয়োগ বিষয়ে রাজধানীতে শুরু হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...
অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘এরিস্টো আই হাসপাতাল’–এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
তবে তর্কযোগ্যভাবে পর্তুগালের ইতিহাসের সেরা খেলোয়াড়কে এমন তিক্ততায় বিদায় দিতে চায় না পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। রোনালদোর সম্মানে বিশেষ বিদায়ী সংবর্ধনা আয়োজন করতে যাচ্ছে দেশটির ফুটবলের...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর