প্রতিযোগীদের চেয়ে দেশে পোশাকশ্রমিকের বেতন কম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

নানা বাধার পরও গার্মেন্টস পণ্যের রপ্তানি বাড়ছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় শ্রমিকদের ন্যূনতম মজুরিতে পিছিয়ে বাংলাদেশ। তারপরও ৩০ হাজার টাকা করার দাবি কতটা যৌক্তিক তা পর্যালোচনা করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, মজুরি নির্ধারণে আয়-ব্যয়ের সাথে সামঞ্জস্য রাখাই সবচেয়ে বেশি জরুরি।

তিন বছর আগে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের পরও মূল্যস্ফীতির কারণে তৈরি পোশাক শ্রমিকদের ক্রয়ক্ষমতা কমেছে। গত সেপ্টেম্বর পর্যন্ত টানা ৫৬ মাস মজুরি বৃদ্ধির হার ছিল মূল্যস্ফীতির নিচে। 

গত ১৪ বছরে দেশের তৈরি পোশাক শিল্পে রপ্তানি বেড়েছে প্রায় দ্বিগুণ। রপ্তানিতে এগোলেও শ্রমিকদের মজুরিতে পিছিয়ে বাংলাদেশ। বর্তমানে দেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১০২ ডলার। অথচ প্রতিযোগী দেশ চীনে ন্যূনতম মজুরি ২৯৪ ডলার এবং ভিয়েতনামে ১৬৩ ডলার। ভারত ও পাকিস্তানের মজুরিও বাংলাদেশের চেয়ে বেশি।

গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান তৌহিদুর রহমান বলেন, ‌‘মজুরি নির্ধারণে আয়-ব্যয়ের সাথে সামঞ্জস্য রাখাই সবচেয়ে বেশি জরুরি।’

মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে।’

ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, উচ্চ মূল্যস্ফীতি এবং শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে একটি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক মজুরি কাঠামো নির্ধারণের ওপর জোর দিতে হবে।’

কেবল আবেগের বশবর্তী হয়ে বা একতরফা কোনো সিদ্ধান্ত না নিয়ে, দেশের অর্থনীতি এবং শিল্প খাতের সক্ষমতাকে গুরুত্ব দিয়ে মজুরি ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে ৬৭০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। এমন পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর কাছে ক্রয়াদেশ চলে যাওয়ার আশঙ্কা...
চলতি অর্থবছরের (২০২৬-২৭) প্রথম প্রান্তিকে দেশের পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থের অঙ্কে জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসে রপ্তানি হয়েছে ১৩ বিলিয়ন ডলারের বেশি। তৈরি পোশাকের পাশাপাশি...
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে প্রচণ্ড চাপের মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- টানা তিন মাস ধরে চলা এই সংকটের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন।
রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ হয়েছে। সংশোধিত নীতিমালায় রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের সূতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা অনুমতি নিতে হবে না। এক মাস আগে...
সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত অপরাধ প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মর্মে কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত ফটোকার্ডকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার বিকেলে পেট্রোবাংলার...
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর