তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’

রাজধানীর শিল্পকলা একাডেমিতে তরুণ আলোকচিত্রদের গুরুত্বপূর্ণ মুহূর্তের গল্প তুলে ধরতে চতুর্থবারের মতো পর্দা উঠেছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘শাটার স্টোরিস’। 

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

বিচারকদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে ৭৮টি একক ছবি ও ৬টি ফটোস্টোরি। ছবি: সংগৃহীতরাজধানীর শিল্পকলা একাডেমিতে তরুণ আলোকচিত্রদের গুরুত্বপূর্ণ মুহূর্তের গল্প তুলে ধরতে চতুর্থবারের মতো পর্দা উঠেছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘শাটার স্টোরিস’। 

শুক্রবার বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭ নম্বর গ্যালারিতে এই আয়োজন চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।

সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইউনাইটেড হেলথকেয়ার সার্বিক সহযোগিতায় হওয়া এবারের আয়োজনে দেশের প্রায় এক হাজার আলোকচিত্রীর অংশগ্রহণে জমা পড়ে প্রায় ১১ হাজার ছবি। সেখান থেকে বিচারকদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে ৭৮টি একক ছবি ও ৬টি ফটোস্টোরি। নির্বাচিত ছবিগুলোতে আলো, রঙ ও কম্পোজিশনে সময়, সমাজ ও মানুষের নানা গল্প ফুটে উঠেছে।

এবারের ‘শাটার স্টোরিস’-এ বিচারকের দায়িত্ব পালন করেছেন স্বনামধন্য আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, মোহাম্মাদ রাকিবুল হাসান ও মাহমুদ হোসেইন অপু।

ইউআইইউ ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীতবিচারকেরা বলেন, বাংলাদেশের শিল্প ও সাহিত্যের বিকাশে আলোকচিত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং এ ধরনের আয়োজন তরুণদের সৃজনশীলতাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

একদিনের প্রস্তুতিতে এমন একটি বড় আয়োজন সম্পন্ন করতে পেরে উচ্ছ্বসিত আয়োজকেরা। তাঁরা জানিয়েছেন, নির্বাচিত সেরা আলোকচিত্রগুলো শিল্পকলা একাডেমির গ্যালারিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান বলেন, ‘দীর্ঘ একটা সময়-শ্রমের পর আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নামানোর আনন্দ বলার বাইরে। আমরা আশা করছি, এই এক্সিবিশন সকলের মনে জায়গা করে নেবে।’

ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট পুলক সিকদার বলেন, ‘প্রায় দেড় বছরের চেষ্টার পর আজ আমাদের শাটার স্টোরিজ চ্যাপ্টার-৪ সফলভাবে শুরু হয়েছে।’ এসময় সবাইকে এক্সিবিশন দেখতে যাওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজকদের আশা, আলো ও রঙের কম্পোজিশনের মাধ্যমে সঠিক মুহূর্ত ধরে রাখার এই যাত্রা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। এবারের প্রদর্শনীতে বিজয়ী ছয় আলোকচিত্রীকে মোট ৫০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে।

শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী শেষ হওয়ার পর আয়োজনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে। আগামী ৬ ও ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি এই আলোকচিত্রগুলো দেখার সুযোগ পাবেন।

অফিস আদেশে বলা হয়েছে, প্রধান সহকারী উম্মে আকলিমার বিরুদ্ধে স্থানীয়ভাবে তদন্ত এবং হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও ক্লিপ যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া সার্কেল কর্মকর্তাদের স্বাক্ষর...
ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমলেও, স্বস্তি নেই মাছ-মাংসের বাজারে। অস্থিরতা বেড়েছে ভোজ্যতেল, আটা-ময়দাসহ নিত্যপণ্য কিনতে হচ্ছে চড়া দামে। প্রতিটি পণ্যই কিনতে হচ্ছে ১০ থেকে ২০ টাকা...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তথা থার্ড টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) কার্যক্রম পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ তাদের প্রস্তাব দাখিল...
সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বেড়েছে ডিম এবং ব্রয়লার মুরগির দাম। বাজারে সবজির সরবরাহ ভালো থাকার পরও দাম বাড়তি। তবে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমেছে। নিত্যপণ্যের দাম ঊর্ধমুখী থাকায় ক্ষোভ...
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর