অভ্যন্তরীণ রুটসহ ১০ দেশে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইনস

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম

ইউএস-বাংলা এয়ারলাইনস দেশের ৬টি অভ্যন্তরীণ এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বলে জানিয়েছেন বিমান সংস্থাটির এমডি আব্দুল্লাহ আল মামুন। রোববার কক্সবাজারের একটি হোটেরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৪ সালে ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরু করে। আজ এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান পরিবহন সংস্থা। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো বেসরকারি এয়ারলাইন্স হিসেবে আমরা অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট সংযোজন করি। আমাদের প্রতিটি এয়ারক্রাফটই ব্র্যান্ড নিউ। স্বাধীনতার পর কোনো বেসরকারি এয়ারলাইন্স তাদের অভ্যন্তরীণ যাত্রী পরিবহনে কখনো ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে কার্যক্রম শুরু করেনি।

বর্তমানে ইউএস-বাংলা দেশের ৬টি অভ্যন্তরীণ এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। ইনশাআল্লাহ, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আমরা ২০টি দেশের ৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছি।

ইউএস-বাংলা গ্রুপের অধীনে দুটি এয়ারলাইন্স থাকবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আরেকটি এয়ারলাইন্স কেন দরকার?

ভারতে টাটা গ্রুপের অধীনে একাধিক এয়ারলাইন্স রয়েছে—এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ বিভিন্ন ব্র্যান্ড। মালয়েশিয়ায়ও একাধিক এয়ারলাইন্স নিজস্ব এয়ার অপারেটর লাইসেন্স নিয়ে পরিচালিত হচ্ছে। আমাদেরও দুটি এয়ারলাইন্স থাকার অর্থ হলো, আমরা একটি ফুল-সার্ভিস ক্যারিয়ার এবং একটি লো-কস্ট ক্যারিয়ার (LCC) পরিচালনা করতে চাই। অর্থাৎ যাত্রীদের জন্য দুই ধরনের সেবা নিশ্চিত করতে চাই।

আগামী ২৯ তারিখ ঢাকার হোটেল শেরাটনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেখানে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, মার্কিন রাষ্ট্রদূতসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন।

২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ইউএস-বাংলার বহরে ২১টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট যুক্ত হবে। আমরা যেভাবে ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে দেশের অভ্যন্তরীণ রুটে যাত্রা শুরু করেছি, ঠিক একইভাবে ২০২৭ সালে আন্তর্জাতিক রুটেও ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট পরিচালনা করব।

আপনারা যদি ইউএস-বাংলার বহরের তথ্য দেখেন, তাহলে দেখতে পাবেন আমাদের এয়ারক্রাফটগুলোর গড় বয়স প্রায় ১০ বছর। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বহরের গড় বয়সও প্রায় ১০ বছর, এমিরেটসের প্রায় ১২ বছর। অথচ আমাদের দেশে অনেকের ধারণা, বাংলাদেশি এয়ারলাইন্স মানেই পুরোনো বিমান। বাস্তবে ইউএস-বাংলার বহরের মান আন্তর্জাতিক মানের।

আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত অর্থ নেয়, সেখানে আমরা যাত্রীদের বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে চাই, যাতে আকাশে থেকেও তারা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।

২০২৭ সালের ইউএস-বাংলার পণ্য ও সেবার মান হবে একটি গ্লোবাল প্রোডাক্ট।

বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে ইউএস-বাংলা ও এয়ার অ্যাস্ট্রা মিলিয়ে প্রায় ৭৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। প্রতিদিন আমরা প্রায় ৯৪টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করি, যা মাসে প্রায় ২,৬০০টি ফ্লাইট।

আন্তর্জাতিক রুটে প্রতিদিন প্রায় ৩০টি ফ্লাইট পরিচালনা করি। অর্থাৎ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে প্রতি মাসে প্রায় ৩,৫০০টি ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা।

দক্ষিণ এশিয়ায় বর্তমানে আমরা কলকাতা, চেন্নাই, মালদ্বীপ ও শ্রীলঙ্কায় ফ্লাইট পরিচালনা করছি। স্বাধীনতার পর বাংলাদেশের কোনো বেসরকারি এয়ারলাইন্স হিসেবে প্রথমবার আমরা চেন্নাইয়ে সরাসরি ফ্লাইট চালু করেছি। এই রুট চালুর কারণ ছিল চিকিৎসাসেবা। আগে ঢাকার যাত্রীদের কলকাতা হয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে চেন্নাই যেতে হতো। আমরা মনে করেছি মানুষের জন্য সরাসরি ফ্লাইটটি অত্যন্ত প্রয়োজনীয়। আলহামদুলিল্লাহ, এই রুটটি আমাদের জন্য একটি  ব্লেসিং ফ্লাইট হয়ে উঠেছে।

আমরা এয়ার অ্যাম্বুলেন্স লিফট সেবা দিচ্ছি, কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই। অথচ বিশ্বের অনেক দেশে এ ধরনের সেবার জন্য কমপক্ষে ৫০০ ডলার পর্যন্ত নেওয়া হয়।

মালদ্বীপেও স্বাধীনতার পর প্রথম বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে আমরা ফ্লাইট চালু করি। সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম, অতিরিক্ত ভাড়ার কারণে তারা দুই-তিন বছরেও দেশে ফিরতে পারেন না। আমরা ভাড়া কমিয়ে প্রায় ৩৫ হাজার টাকার মধ্যে নিয়ে আসার পর তারা এখন অনেক সহজে দেশে আসতে পারছেন।

আমরা বেঙ্গালুরুতেও ফ্লাইট চালু করেছি, কারণ বিপুলসংখ্যক বাংলাদেশি শিশু ও রোগী সেখানে চিকিৎসার জন্য যান।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় আমরা ব্যাংকক, সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা করছি। আগামী বছর ফুকেট, ব্রুনাইসহ আরও নতুন গন্তব্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পূর্ব এশিয়ায় দক্ষিণ কোরিয়া ও জাপানে ফ্লাইট পরিচালনার পরিকল্পনাও রয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রয়োজনীয় দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হলে আমরা সেখানে ফ্লাইট শুরু করতে চাই।

মধ্যপ্রাচ্যে বর্তমানে আমাদের কাতার, ওমান, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা ও রিয়াদে ফ্লাইট রয়েছে। আগামী বছর দাম্মাম ও মদিনা রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

চীনে স্বাধীনতার পর প্রথম বাংলাদেশি বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ফ্লাইট পরিচালনার কৃতিত্বও ইউএস-বাংলার।

প্রতিবছর আমরা সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (CAAB)-কে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব প্রদান করি।

আমরা বিশ্বাস করি, যদি বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণ বাড়ানো যায়, তাহলে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশে রাখা সম্ভব হবে, যা বর্তমানে বিদেশি এয়ারলাইন্সগুলোর মাধ্যমে বাইরে চলে যাচ্ছে।

একটি বিষয় আমরা গর্বের সঙ্গে বলতে পারি—বাংলাদেশের মানুষ বাংলাদেশি এয়ারলাইন্সকে ভালোবাসে। কারণ তারা নিজের ভাষায় কথা বলতে পারেন, নিজেদের মানুষের কাছ থেকে সেবা পান।

আমি বিনীতভাবে নীতিনির্ধারকদের কাছে অনুরোধ করব, বাংলাদেশের বিমান পরিবহন খাতকে আরও গুরুত্ব দিন। কারণ একটি শক্তিশালী জাতীয় এভিয়েশন খাত দেশের যোগাযোগ, অর্থনীতি এবং আন্তর্জাতিক পরিচিতি—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইউএস-বাংলা বিশ্বের প্রায় ৭০০টি আইএটিএ সদস্য এয়ারলাইন্সের মধ্যে IATA Ground Operations Safety Audit (IGOM/ground safety) এর স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আমরা প্রশিক্ষণের ক্ষেত্রে টার্কিশ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজসহ বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলোর মান অনুসরণ করি। সিমুলেটর প্রশিক্ষণ, গ্রাউন্ড কোর্স, রিক্রুটমেন্ট—সব ক্ষেত্রেই আন্তর্জাতিক মান বজায় রাখি।

দুই বছর আগে বাংলাদেশ বিমানবাহিনীর মাধ্যমে নির্বাচিত ৫০ জন মেধাবী তরুণকে বিদেশে পাইলট প্রশিক্ষণের জন্য পাঠিয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ২০০ জন বাংলাদেশি তরুণকে প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশে একজন পাইলট তৈরি করতে দেড় থেকে দুই বছর সময় লাগে। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশে সারা বছর উড্ডয়ন উপযোগী আবহাওয়া থাকায় মাত্র নয় মাসেই একজন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব।

১৭ জুলাই ২০১৪ ইউএস-বাংলা ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে।...
উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের (জেট এ-১) দাম লিটার প্রতি ১৯ টাকা ২২ পয়সা কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ এ দাম কমানো...
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন শ্রমিক নেতারা। তাদের অভিযোগ, বাজেট প্রণয়নে শ্রমিক প্রতিনিধিদের মতামত উপেক্ষা করা হয়েছে। এ সময়...
‘‘বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে ভিন্নমাত্রিক ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটিকেও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আলোকপাত করেছেন। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য...
রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বের জেরে মো. তৌহিদ (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর পল্লবী থানার একটি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে আবুল হোসেন ফটিক (২৯) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের...
ঠাকুরগাঁওয়ে আমন ধানের জমি নিজের পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা...
লোডিং...

এলাকার খবর