নির্বাচনে হেরে ব্রাজিল ছাড়লেন ফ্লাভিও, ভিসা দেবে ট্রাম্প প্রশাসন

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তাঁকে ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেয়ার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএম

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তাঁকে ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেয়ার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান। 

এর এক দিন আগে অর্থপাচারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে ফ্লাভিওকে ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালতের সময়সীমা শেষ হওয়ার আগেই দেশ ছাড়েন তিনি।

অভিযোগ অস্বীকার করেছেন ফ্লাভিও। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তাঁর অভিযোগ, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লজ্জাজনক।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের নির্বাচনের ফল নিয়ে সন্দেহ প্রকাশ করলেও ভোটে কারচুপির প্রমাণ পাওয়া যায়নি। 

এদিকে, ফ্লাভিওর ব্রাজিল ছাড়ার পেছনে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য হোয়াকিন কাস্ত্রো। এ বিষয়ে কংগ্রেসের কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি।

ইরানে হামলার পরিকল্পনা থেকে আবারও পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের তিনি বলেন, এখনই ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। 
ইরানে নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। আগামী রোববারই এ হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে দুই দেশের  মধ্যে পরোক্ষ...
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। আজ বুধবার ভোরে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। আরও কয়েক ঘণ্টা এর প্রভাব থাকতে পারে বলে জানিয়েছে ভারতের...
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৮ দিন ধরে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বন্ধ রয়েছে। এতে অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোর। ৪ নভেম্বর পর্যন্ত এই দুই রুটে ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেওয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। আজ বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর