১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মাম ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

১৮ দিন ধরে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বন্ধ রয়েছে। এতে অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোর। ৪ নভেম্বর পর্যন্ত এই দুই রুটে ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, তাদের জেদ্দা ও মদিনা হয়ে সৌদি পাঠানো হচ্ছে। 

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ এএম

১৮ দিন ধরে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বন্ধ রয়েছে। এতে অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোর। ৪ নভেম্বর পর্যন্ত এই দুই রুটে ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, তাদের জেদ্দা ও মদিনা হয়ে সৌদি পাঠানো হচ্ছে। 

সৌদি আরবে হুতিদের হামলার জেরে বন্ধ রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট। এতে অনিশ্চয়তায় পড়েছেন প্রবাসীরা। কর্মস্থলে অনুপস্থিতি, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং অভিবাসন জটিলতার শঙ্কা তাদের। 

টানা ১৮ দিন ধরে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামে ফ্লাইট যাচ্ছে না। বাতিল করা হয়েছে ১৫৬টি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২৪১ জন যাত্রী।

কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তাও অনিশ্চিত। এরই মধ্যে এয়ারলাইন্সগুলোর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত ১০০ কোটি টাকা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘বিগত প্রায় এক মাস ধরে জেদ্দার কিংবা সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট বন্ধ রয়েছে। যারা ওমরা করার পরিকল্পনা করছিল, এই অস্থিরতার জন্য তারা ট্রাফেল করছেন না। সুতরাং সব এয়ারলাইন্স মিলে যদি বলি শত কোটি টাকার ক্ষতি হয়েছে, তাহলে আমার মনে হয় বর্তমান যে অবস্থা সেটি সেই পর্যায়ে পৌঁছে গেছে।’

শুধু এয়ারলাইন্স নয়, সংকটে পড়েছে ট্রাভেল এজেন্টরাও। তাদের দাবি, নিরাপত্তা ঝুঁকিতে অন্য দেশের যাত্রীরাও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট এড়িয়ে চলছে। এর প্রভাব পড়েছে ওমরাহ যাত্রায়ও। 

ইনোগ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুরের সিইও তাসলিম আমিন শোভন বলেন, ‘ইউরোপের ক্ষেত্রে শতকরা ৭০ শতাংশের উপরে টিকিট ক্যানসেল হয়ে গেছে। তারা খুবই ভীত হওয়ার ফলে তারা ওই ফ্লাইটে আর জার্নিই করেন নাই। উনারে বলছেন, মধ্যপ্রাচ্যের রুট দিয়ে আমরা যাবো না। সো আমরা নতুন করে টিকিট করেছি। যাদের ওমরার বুকিং ছিল তারাও কিন্তু ভয়ের মধ্যে আছে কোনোভাবে কোনো দুর্ঘটনা ঘটে কিনা।’

এয়ারলাইন্স ও পর্যটন খাতে বিরাট সংকটের শঙ্কা ব্যবসায়ীদের।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ-১ বা জেট ফুয়েলের দাম বাড়ল। অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। সে হিসাবে প্রতি...
প্রবাসীদের হয়রানি কমাতে ও সরকারি সেবা সহজ করতে আগামী মাসে চালু হচ্ছে প্রবাসী কার্ড। জনতা ব্যাংকের মাধ্যমে প্রথম ধাপে ৫০ হাজার নারী কর্মীকে কার্ড দেওয়া হবে। এতে বিমানবন্দর, হাসপাতাল, আর্থিক লেনদেনসহ...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তাঁকে ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেয়ার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। আজ বুধবার ভোরে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। আরও কয়েক ঘণ্টা এর প্রভাব থাকতে পারে বলে জানিয়েছে ভারতের...
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। আজ বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর