ব্রোকারেজ হাউজের প্রতারণায় ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে ডিএসই

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

পুঁজিবাজারে পাঁচ ব্রোকারেজ হাউজের প্রতারণায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে ডিএসইর ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড। প্রায় ১৮ হাজার বিনিয়োগকারীকে ২৮ সেপ্টেম্বর থেকে এ অর্থ দেওয়া শুরু হবে। 

মঙ্গলবার রাজধানীর ডিএসই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান কর্মকর্তারা।

পুঁজিবাজারে বিনিয়োগ করে প্রতারণার শিকার পাঁচটি ব্রোকারেজ হাউজের এমন ১৭ হাজার ৯২৫ বিনিয়োগকারীর পাশে দাঁড়িয়েছে ডিএসইর ইনভেস্টর প্রোটেকশন ফান্ড-আইপিএফ। ফান্ড থেকে এরই মধ্যে ৩৭ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তবে ৫ লাখ টাকার বেশি পাওনা থাকা অবশিষ্ট ৫৯৩ জন বিনিয়োগকারীর অর্থ আদায়ের বিষয়টিও বিবেচনার কথা জানিয়েছে ডিএসই। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, মশিউর, তামহা, বানকো, ক্রেস্ট এবং সালতা সিকিউরিটিজ জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের টাকা ও শেয়ার আত্মসাত করে। যাদের বিরুদ্ধে প্রায় ২৫০ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে।

ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, ‘দুই মাস লাগতে পারে। এরমধ্যে ৯৭ শতাংশ বিনিয়োগকারী তাদের টাকা পুরোটা পেয়ে যাবেন।’

শুধু ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নয়, যেকোন অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানায় ডিএসই।

ইনভেস্টর প্রোটেকশন ফান্ড চেয়ারম্যান নাসরিন বেগম, ‘এটি কোনো অনুদান বা দয়া নয়। এটি আইন ও বিধি মোতাবেক পরিচালিত মিমাংসিত প্রক্রিয়া।’

বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও অধিকার লঙ্ঘিত হলে তা প্রতিকারের সুযোগ থাকা জরুরি বলেও মনে করে ডিএসই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে ২০২৭ সালের মধ্যে অন্তত ১০টি ভালো কোম্পানিকে শেয়ারবাজারে আনতে কাজ করেছে ডিএসই। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন...
সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিংয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ ‘ফুয়েল সারচার্জ’ আরোপের ঘোষণা দিয়েছে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন- 'বিকডা'। কর্মকর্তাদের দাবি, এটি বাড়তি...
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার বাস ভাড়াও বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালায় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আইনি দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। তাই চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বয়ের তাগিদ দিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের...
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘এই গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই। চাকরি পায়নি। রিটেনে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উপকূলজুড়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে চট্টগ্রাম,...
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮৭২ জন, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর