লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির উদ্যোগে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ, ডিস্ট্রিক্ট গভর্নর টিম এবং মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৫–২০২৬ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামী দায়িত্ব হস্তান্তর করেছেন। ২০২৬–২০২৭ সেবাবর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লায়ন সালমা আদিল এমজেএফ।
স্বাগত বক্তব্য দেন লায়ন শওকত চৌধুরী এমজেএফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি ও মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ আপু পিএমজেএফ।
সম্মানিত অতিথি ছিলেন প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ এবং দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে বক্তব্য দেন লায়ন এম এ মালেক এমজেএফ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া এমজেএফ এবং লায়ন এস এম সামসুদ্দিন এমজেএফ।
বক্তারা ডায়নামিক সিটির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, নতুন প্রেসিডেন্ট সালমা আদিলের নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে বলেন, মানবসেবা, নেতৃত্বের উৎকর্ষ, স্বচ্ছতা, জবাবদিহি এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করে তোলাই হবে তাঁর অগ্রাধিকার। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ও টেকসই সেবামূলক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।



