আগামী মাসেই চালু প্রবাসী কার্ড, মিলবে ১০ সুবিধা

আগামী আগস্ট থেকেই চালু হচ্ছে প্রবাসী কার্ড। প্রথম পর্যায়ে ৫০ হাজার নারী কর্মীকে এ কার্ড দেওয়া হবে। বিমানবন্দরে বিশেষ ইমিগ্রেশন, আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ ব্যবহারের সুযোগ, সরকারি হাসপাতালে বিশেষ সেবাসহ প্রায় ১০ ধরনের সুবিধা পাবেন কার্ডধারী প্রবাসীরা।

 

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম

অনেক স্বপ্ন নিয়ে প্রতি বছর কাজের সন্ধানে লাখো মানুষ পাড়ি জমান বিশ্বের বিভিন্ন দেশে। তবে বিদেশ যাওয়ার প্রক্রিয়ার শুরু থেকে কর্মস্থলে পৌঁছানো পর্যন্ত নানা হয়রানি ও প্রতারণার শিকার হন অনেকেই। এমনকি দেশে ফেরার পর বিমানবন্দরসহ বিভিন্ন সেবা সংস্থায় হয়রানির শিকার হতে হয় বেশিরভাগ প্রবাসীর। প্রবাসীদের এসব সমস্যা দূর করতে এবার প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্ডের মাধ্যমে ইমিগ্রেশন ও সরকারি হাসপাতালে বিশেষ সেবাসহ প্রায় ১০ রকমের সুবিধা পাবেন প্রবাসীরা। 

দেশে-বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার ও বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, আন্তর্জাতিক বিমান বন্দরে কমপ্লিমেন্টারি মিট এন্ড গ্রিট সেবা, বিমানের টিকেট ও হোটেল বুকিংয়ে ডিসকাউন্ট, দেশে-বিদেশে ন্যায্যমূলে গাড়ি বুকিং ও সিগনেচার কার্ডে এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সেবা, সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ ও বেসরকারিতে ডিসকাউন্ট সুবিধা, কার্ডধারীর মৃত্যুতে বিনা খরচে মরদেহ পরিবহন, প্রবাস ফেরতদের পুনর্বাসনের সুযোগ ও বীমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি, লাইসেন্স ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার সুবিধাও থাকবে এই কার্ডে।

প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ড ইস্যু করা হবে। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান জানান, আন্তর্জাতিক প্রযুক্তিসম্পন্ন এই কার্ড দিয়ে বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অর্থ লেনদেন করা যাবে। আসছে আগস্ট মাসে প্রথম ধাপে ৫০ হাজার নারী কর্মী দিয়ে এই সেবা চালু হবে।

তবে বিশ্লেষকরা বলছেন, প্রবাসী কার্ডের প্রকৃত সাফল্য নির্ভর করবে মাঠ পর্যায়ে বাস্তবায়নের ওপর। প্রবাসীরা যাতে সহজে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি সরকারি সেবা দ্রুত পায়, তা নিশ্চিত করতে হবে।
  
প্রাথমিক পর্যায়ে যাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি কার্ড আছে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে নতুন নিবন্ধনের মাধ্যমে প্রবাসী কার্ড দেওয়া হবে।

 

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস ইতিবাচক অবস্থানে। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরে প্রবাসী আয় ও রপ্তানি খাত মিলিয়ে মোট ৬৭১ কোটি ডলার আয়...
শ্রমিক পাঠানো নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোকে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার হয়রানি করছে বলে অভিযোগ বায়রার সদস্যদের। মালয়েশিয়ার শ্রমবাজার রক্ষায় সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও উন্মুক্ত জনশক্তি রপ্তানি চালুর দাবি...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর