বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি

বাড়ছে তেলের দাম, মূল্যস্ফীতির শঙ্কা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও নাড়িয়ে দিয়েছে বৈশ্বিক আর্থিক খাতকে। মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, পাশাপাশি বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা। চাপে রয়েছে ট্রেজারি বন্ড ও শেয়ারবাজার। এর প্রভাবে বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকির সতর্কতা দিচ্ছেন বিশ্লেষকরা।  

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় আবারও অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক আর্থিক বাজার। যুদ্ধবিরতির সমঝোতা ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়েছে, যা নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি করেছে।  

এর প্রভাব সবচেয়ে স্পষ্ট যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড বাজারে। ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদ বেড়ে পৌঁছেছে ৪ দশমিক ৭১ শতাংশে, যা বছরের অন্যতম সর্বোচ্চ অবস্থান। বিনিয়োগকারীরা এখন মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনায় বেশি রিটার্ন দাবি করছেন।  

এদিকে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম এক দিনেই প্রায় ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলের দাম প্রায় ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে যায়। তেলের দাম বাড়ায় পরিবহন, উৎপাদন ও জ্বালানি ব্যয় বাড়ছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করছে।  

অস্থিরতার প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও। ডাও জোন্স, এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক—এই তিনটি সূচকই নিম্নমুখী। প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর শেয়ারেও দেখা গেছে উল্লেখযোগ্য পতন।

পুরো বিশ্বের নজর এখন হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে। বিশ্লেষকদের আশঙ্কা, চলমান সংঘাত কমার স্পষ্ট লক্ষণ দেখা না গেলে তেলের দাম, সুদহার এবং বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ আরও তীব্র হতে পারে।  

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর