বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। রোববার সকাল থেকে বহির্নোঙরে থাকা ৬৫টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।
চট্টগ্রাম চেম্বার ও ব্যবসায়ীরা জানান, বহির্নোঙরে প্রতিদিন ৫ লাখ টন পণ্য খালাস হয়। টানা বৃষ্টিপাতের কারণে জাহাজের সারি দীর্ঘ হচ্ছে।
তবে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জেটিতে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। চলছে কন্টেইনার হ্যান্ডলিং ও পণ্য লোডিং আনলোডিং কার্যক্রম।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ২ নম্বর সতর্ক সংকত জারি রয়েছে।



