বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৪২ পিএম

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনিশা আব্রাহামের স্থলাভিষিক্ত হয়েছেন। বিএটি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিশা আব্রাহামের নেতৃত্বে বিএটি বাংলাদেশ শক্তিশালী ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। তার স্থলাভিষিক্ত হয়ে কাখাবের বেনিদজে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন।

কাখাবের বেনিদজের শিল্প খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে দ্রুত ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে ১৫ বছরের বেশি সময় তিনি পরিচালনা পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে তিনি বিএটিতে যোগ দেন। এরপর বিপণন, সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) ও সাধারণ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ব্যবসায়িক কার্যসম্পাদন, সাংগঠনিক রূপান্তর এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে কার্যকর সম্পৃক্ততায় সাফল্যের স্বাক্ষর রাখেন।

কর্মজীবনে তিনি ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল (আজারবাইজান, জর্জিয়া ও আর্মেনিয়া), মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের বিভিন্ন জটিল ও বহুসাংস্কৃতিক বাজারে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি বিএটি সুইজারল্যান্ড এবং বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার ছিলেন। ব্যবসায়িক পুনর্গঠন, টেকসই প্রবৃদ্ধি, পণ্য পোর্টফোলিও উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তার নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে।

২০২৬ সালের ১ মে তিনি বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও যোগ দেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক পর্যায়ে তার বিস্তৃত অভিজ্ঞতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাস্তবভিত্তিক নেতৃত্বের মাধ্যমে তিনি বিএটি বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির ধাপে নেতৃত্ব দেবেন এবং দেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির অবদান আরও জোরদারে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

কাখাবের বেনিদজে এক্সিকিউটিভ এমবিএ, জুরিসপ্রুডেন্সে স্নাতকোত্তর এবং ল্যান্ডস্কেপ আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

নতুন দায়িত্ব নিয়ে কাখাবের বেনিদজে বলেন, ‘বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ করদাতা এবং ১১৬ বছরেরও বেশি সময়ের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সম্মানিত। আমাদের দক্ষ সহকর্মী ও অংশীদারদের সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে এর অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে, ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের প্রবৃদ্ধির ধারায় অর্থবহ অবদান রাখতে আমি আগ্রহী।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাখাবের বেনিদজের নেতৃত্বের দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিএটি বাংলাদেশের ব্যবসায়িক কার্যসম্পাদন, সাংগঠনিক সক্ষমতা এবং দেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির অংশীদার হিসেবে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

অতিরিক্ত পানি ব্যবহার, দূষণ, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত কৃষির কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তা চাপের মুখে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এডিবি'র সাম্প্রতিক এক...
চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাই মাসে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়েছে ৭ হাজার ৪৬৯ কোটি টাকা, যা বাজেটের লক্ষ্যের চেয়ে ১ হাজার ৮৬৪ কোটি টাকা কম। 
পোশাক খাতে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য পূরণে সহযোগী শিল্পকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় বিজিএমইএ। এর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতে শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি দেশে তৈরির ওপরেও জোর দিচ্ছেন পোশাক খাতের...
দেশের বাজারে ৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে ভয়াবহ মাত্রায় মার্কারি শনাক্ত করেছে সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা- বিএসটিআই। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব পণ্য বিক্রি, বিতরণ, মজুদ ও ব্যবহার থেকে বিরত...
এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া...
গত পাঁচ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় প্রায় ২৯ শতাংশ কমেছে। এই প্রেক্ষাপটে আগামী ২০৩১ সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় দ্বিগুণ এবং উচ্চমূল্যের পাটপণ্যের উৎপাদন বাড়ানোর কর্মপরিকল্পনা নিতে যাচ্ছে...
গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমুলক বক্তব্য প্রচার করা যাবে না বলে জানিয়েছেন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের মামলার...
প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমি নিজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছি যে, উনি আমাদের এ ব্যাপারে সহযোগিতা করতে পারেন কি না। উনি আমাকে বললেন, তারা দেখছেন বাংলাদেশকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর