এনসিপি-জামায়াত দেশের রাজনীতিকে বিভক্ত করেছে: পানিসম্পদ মন্ত্রী

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। 

মন্ত্রী বলেন, "এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে। তারা ফ্যাসিস্টবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে।"

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজ তারা দেশে বেয়াদবতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। কেউ যদি বলে বাংলাদেশে একাধিক বিরোধী দল রয়েছে, আমি তা বিশ্বাস করি না। বিরোধী দল একটাই, সেটি জামায়াত-শিবির। নতুন যে রাজনৈতিক দল এনসিপি সৃষ্টি হয়েছে, তারা জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার হয়ে গেছে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশে ফ্যাসিস্টবিরোধী দুটি পক্ষ ছিল। একটি জামায়াত-শিবির এবং অন্যটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি। এখন একটি পক্ষ প্রতিদিন গায়ে পড়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এবং তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে।"

মন্ত্রী বলেন, "আমরা এখনও ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি, কারণ আমরা দীর্ঘদিন রাজনীতি করে এখানে এসেছি। বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। এ দলে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো অশালীন ও রুচিহীন ভাষায় রাজনীতি করার কোনো সুযোগ নেই।

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় শিবিরের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন মোমিন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জবি ও ঢাকা কলেজে ছাত্রদল–ছাত্রশিবিরের সংঘর্ষের পর সংঘর্ষে জড়িয়েছে ঢাকা আলিয়া মাদরাসার শিক্ষার্থরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাদরাসার সামনের সড়কে দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলছিল। 
সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াতে ইসলামীর ‘কোলে ওঠা লেগেছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।...
সরকার বিরোধীদল দমনে কাজ করছে অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, টকশোতে বিরোধী দল নিয়ে যত কটুক্তি, সরকারি দপ্তরে তত প্রমোশন। সোমবার রাতে...
অতিরিক্ত পানি ব্যবহার, দূষণ, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত কৃষির কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তা চাপের মুখে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এডিবি'র সাম্প্রতিক এক...
গত পাঁচ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় প্রায় ২৯ শতাংশ কমেছে। এই প্রেক্ষাপটে আগামী ২০৩১ সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় দ্বিগুণ এবং উচ্চমূল্যের পাটপণ্যের উৎপাদন বাড়ানোর কর্মপরিকল্পনা নিতে যাচ্ছে...
গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমুলক বক্তব্য প্রচার করা যাবে না বলে জানিয়েছেন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের মামলার...
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনিশা আব্রাহামের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর