শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অবস্থান জানাল দিল্লি

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে নিজ দেশের সরকারের অবস্থান তুলে ধরেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

রনধীর বলেন, ‘বুধবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে যে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হবেন, সেটি বেসরকারি সংস্থার আয়োজন। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এই ফোরামের কোনো বক্তব্য ভারত সরকার সমর্থন করে না।’

এর আগে, গত সোমবার ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে ভারতে শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যকে ঘিরে ঢাকার উদ্বেগ তুলে ধরেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ বিষয়ে ভারতের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ভারতের হাইকমিশনারকে জানান, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যাতে তাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও জানান তিনি।

ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।

প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনের রেশ কাটার আগেই তিনটি বিধানসভা উপনির্বাচনের দুটিতে হেরেছে ক্ষমতাসীন বিজেপি। বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটে ভোটের এই ফলাফল রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
আটককৃত এই ৬ বিদেশি নাগরিক তাদের ডাবল-এন্ট্রি ভিসায় প্রতি সফরে অনুমোদিত সর্বোচ্চ ১৫ দিনের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে পরিচালিত এক বিশেষ...
দ্বিতীয় ধাপের ভোটগ্রহণের আগে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। গতকাল শনিবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফারাবাদে নতুন করে ছড়িয়ে পড়ে সহিংসতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করা...
গালি দেওয়া আন্দোলনকারীদের ক্ষমা করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন তিনি। 
দেশের বাজারে ৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে ভয়াবহ মাত্রায় মার্কারি শনাক্ত করেছে সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা- বিএসটিআই। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব পণ্য বিক্রি, বিতরণ, মজুদ ও ব্যবহার থেকে বিরত...
চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক স্থাপন করলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা। জন্মের আগেই মায়ের গর্ভে থাকা শিশুর জটিল জন্মগত ত্রুটি অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে সারিয়ে তুলেছেন তারা। এই যুগান্তকারী...
অবশেষে মিয়ানমারের নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা কাটল। আড়াই বছরের বেশি সময় পর আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।...
বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছরেও কেন শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার ঢাকার সিরডাপ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর