ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক পুরস্কার অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে রবি তিনটি গোল্ড ও দুটি সিলভারসহ মোট পাঁচটি পুরস্কার লাভ করে।
 
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কারের আয়োজন করে।
 
রবি কর্মীদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়ন, সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউশন এবং ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবন (বিডিঅ্যাপস'র জন্য) ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার অর্জন করেছে। এছাড়া দক্ষতা উন্নয়ন ও কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ব্র্যান্ড যোগাযোগ (বিডিঅ্যাপস'র জন্য) ক্যাটাগরিতে সিলভার পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
 
অনুষ্ঠানে রবির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান এইচ.ই. মাইকেল মিলার, বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত এইচ.ই. নিকোলাস উইকস এবং জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান।
 
রবির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এবং কাস্টমার ভ্যালু সলিউশনস বিভাগের পরিচালক মানিক লাল দাস।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ.ই. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নেটওয়ার্ক প্রতিনিধি ফারুক সোবহান এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের নির্বাহী পরিচালক সাদমান সাকিব অনিক।
 
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস দেশের একমাত্র বিশেষায়িত পুরস্কার, যা ব্যবসায়িক কার্যক্রমে পরিবেশ (Environmental), সামাজিক দায়বদ্ধতা (Social) এবং সুশাসন (Governance) কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অবদান ও সাফল্যকে স্বীকৃতি দেয়।
 

 

 

 

 

 

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ঋণ আবেদন চেয়ে চটকদার নানা বিজ্ঞাপন দিচ্ছে একটি চক্র। এ ধরনের ৩১টি ভুয়া মোবাইল অ্যাপ চিহ্নিত করে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ।
চাহিদার তুলনায় ১৪ হাজারটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার কম থাকায় মোবাইলে কল ড্রপ এবং ইন্টারনেটে ধীর গতির অভিযোগ বাড়ছে। এসব বিষয়ে গ্রাহকের মতামত জানতে সপ্তম গণশুনানির আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ...
বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি খাত এবং অবকাঠামো বিনিয়োগ নিয়ে দু’টি যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন-সিআইআই। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক...
সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন। প্রতিনিধিদলে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে...
চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। সে সময় বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। কিন্তু বাস্তবতা...
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি...
মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন...
লোডিং...

এলাকার খবর