বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম

বিএটি বাংলাদেশ পিএলসি এর করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স (কোরা) বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন মোমশাদ আলী খান। তিনি ১ অক্টোবর থেকে এ দায়িত্ব গ্রহণ করেছেন।

করপোরেট অ্যাফেয়ার্স, রেগুলেটরি অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট রিলেশনস, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক কমিউনিকেশনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দশকেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে মোমশাদ আলী খানের।

বিএটি বাংলাদেশে যোগদানের পূর্বে তিনি কোকা-কোলা বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি কোকা-কোলা বাংলাদেশ লিডারশিপ টিমের সদস্যও ছিলেন।

এর আগে মোমশাদ আলী খান জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের করপোরেট অ্যান্ড ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি এক দশকেরও বেশি সময় শেভরন বাংলাদেশে কর্মরত ছিলেন। সেখানে তিনি করপোরেট অ্যাফেয়ার্সের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেন।

মোমশাদ আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

নিয়োগ প্রসঙ্গে মোমশাদ আলী খান বলেন, ‘এ অঞ্চলে ১১৬ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য ধারণকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত। প্রতিষ্ঠানটির দক্ষ ও অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে কাজ করে, এর টেকসই সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে চাই। একই সঙ্গে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও জোরদার করা এবং পরিবর্তনশীল নীতি ও কাঠামোর প্রেক্ষাপটে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছি।’

দেশের অর্থনীতির গতি আরও কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, দেশে কমেছে বিনিয়োগ ও শিল্প খাতের প্রবৃদ্ধি। চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৪ শতাংশে। মঙ্গলবার...
সিস্টেম হালনাগাদের জন্য দেশের ৩১টি ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। ফলে এটিএম, এনপিএসবি ,পস মেশিনের সেবাসহ অনলাইন কয়েকটি সেবা আগামী ১০ অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকছে...
বাংলা কিউআর-এ লেনদেনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বিষয়ে সচেতনতামূলক এক কার্যক্রমে এ কথা...
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের...
শিক্ষা খাতে সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। ৩ সপ্তাহ ধরে চলা আন্দোলনে এ পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৭১৫...
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. ইয়াকুব (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা...
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
যশোরের ভবদহ অঞ্চলের অর্ধশতাধিক গ্রামের মানুষের ভোগান্তি কমার কোনো আশাই যেন নেই। বর্ষা শেষ হলেও এখনও পানিবন্দী তারা। ‎প্রায় তিন মাস পানিবন্দী থাকায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ। বেড়েছে স্থানীয়দের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর