বর্ষা শেষ হলেও এখনও পানিবন্দী তারা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

যশোরের ভবদহ অঞ্চলের অর্ধশতাধিক গ্রামের মানুষের ভোগান্তি কমার কোনো আশাই যেন নেই। বর্ষা শেষ হলেও এখনও পানিবন্দী তারা। ‎প্রায় তিন মাস পানিবন্দী থাকায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ। বেড়েছে স্থানীয়দের রোগব্যাধির প্রকোপও। ভুক্তভোগীরা বলছেন, টিআরএম প্রকল্প চালু না হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। 

টেকা নদীর নাব্যতা কমে যাওয়ায় ১৯৮২ সালে ভবদহ স্লুইসগেটে জোয়ারের পানি বাধাগ্রস্ত হয়। সেবছর নেহালপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এরপর চার দশকে প্রায় ২৪টি প্রকল্প নেয়া হলেও ভবদহ সমস্যার সমাধান হয়নি। 

‎ভুক্তভোগীরা বলছেন, এবছরও জুলাই-আগস্ট থেকে নিচু এলাকায় বৃষ্টির পানি জমতে শুরু করে। অতিবৃষ্টির কারণে ধীরে ধীরে পানিতে তলিয়ে যায় অর্ধশতাধিক গ্রাম। প্রায় তিন মাস পানিবন্দী থাকায় রোগব্যাধিতে ভুগছে লক্ষাধিক মানুষ। 

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ‘টিআরএম প্রকল্প বাস্তবায়ন করা না হলে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।’
‎
যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ‘ভারী বৃষ্টি না হলে দ্রুত অবস্থার উন্নতি হবে।’

‎ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৫টি নদীতে ৮১ কিলোমিটার খননকাজ চলছে। এরই মধ্যে প্রকল্পের ৬২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। 

বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
রাজধানীর নয়াপল্টনে এসি বিস্ফোরণে জীবন বর্মা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত...
চাঁদপুর সদরের নরুল্লাহপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মো. মাহবুবর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে রোববার রাতের হামলার ঘটনা তিন দিনের মধ্যে...
বিএটি বাংলাদেশ পিএলসি এর করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স (কোরা) বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন মোমশাদ আলী খান। তিনি ১ অক্টোবর থেকে এ দায়িত্ব গ্রহণ করেছেন। করপোরেট অ্যাফেয়ার্স, রেগুলেটরি...
দেশের অর্থনীতির গতি আরও কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, দেশে কমেছে বিনিয়োগ ও শিল্প খাতের প্রবৃদ্ধি। চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৪ শতাংশে। মঙ্গলবার...
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর