এসএসসিতে ১৫ হাজার পরীক্ষার্থীর ফলে ভুল, শাস্তি পাচ্ছেন ২০০ পরীক্ষক

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৮:১৫ পিএম

এ বছর প্রায় ১৫ হাজার এসএসসি শিক্ষার্থীর ফল গণনায় ভুল হয়েছে। এ জন্য শাস্তি পেতে যাচ্ছেন ২ শতাধিক পরীক্ষক। বর্তমানে ফল পুনর্নিরীক্ষণে শুধু প্রাপ্ত নম্বর গণনা হয়, খাতা পুনর্মূল্যায়ন হয় না। এতে অনেক মেধাবী শিক্ষার্থীও যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয় বলে মনে করছেন গবেষকরা।

ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন। কেবল উত্তীর্ণ থেকেও জিপিএ-৫ পেয়েছে ৩ পরীক্ষার্থী। এছাড়া ফেল থেকেও পাস করেছে ২৯৩ জন।

এ বছর সারাদেশে ১৫ হাজার শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, বোর্ড পরীক্ষায় এ ধরণের গাফিলতি খুবই দুঃখজনক। তাদের প্রশ্ন, এসব শিক্ষার্থীদের যে মানসিক ক্ষতি হয়েছে তার দায়ভার নেবে কে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘কেবলমাত্র কাউন্টিংয়ের মধ্যেই এটা। এর বাইরেও তো আছে। দেখেন, কতটা অবহেলা বা অবজ্ঞা নিয়ে আমরা অ্যাসেসমেন্ট সিস্টেম বা শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করছি।’

ফল পুনর্নিরীক্ষণে শুধু প্রাপ্ত নম্বরের যোগ ঠিক আছে কিনা তা দেখা হয়। খাতা নতুন করে আর মূল্যায়ন হয় না।

একজন পরীক্ষক খাতা পরীক্ষার পর তা নিরীক্ষা করেন সংশ্লিষ্ট বিষয়ের আরেকজন শিক্ষক। এরপর তা জমা দেওয়া হয় প্রধান পরীক্ষকের কাছে। তারও এটি নিরীক্ষা করার নিয়ম। শিক্ষা গবেষকদের মতে, বোর্ড পরীক্ষার খাতা নিরীক্ষায় তৃতীয় পরীক্ষকও রাখতে হবে।

অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘অনেক সময় দেখা যায় যে ১০টি বিষয়ের মধ্যে ৭টা বা ৮টাতে সে ভালো করেছে, কিংবা ৯টাতে কোনো সময় ভালো করেছে। ১টাতে সে ফেল করেছে। তাহলে তো আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা অসম্ভব বিষয়। এই বোধটা তো বোর্ডেরও থাকা উচিত।’

গাফিলতির অভিযোগে দুই শতাধিক পরীক্ষক চিহ্নিত করে তাদের পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনি ব্যবস্থার কথা ভাবছে শিক্ষাবোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, ‘বোর্ডের উত্তরপত্র মূল্যায়ন, প্রশ্ন প্রণয়ন—যতকিছু বোর্ড থেকে আউট, বোর্ডের কোনো কাজে তাদের আর সংশ্লিষ্ট করা হবে না।’

খাতা পুনর্মূল্যায়নের জন্য বোর্ডের আইন সংশোধনে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছে শিক্ষাবোর্ড।

মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি...
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে। অনলাইনে আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আজ বৃহস্পতিবার...
২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘মেধাবৃত্তি’ ও ‘সাধারণ বৃত্তি’র ফল প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর শুরু হবে...
দুই একটি ককটেল ফাটিয়ে আর গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের পথকে রুদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত...
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে। সম্প্রতি জাতীয় সংসদের...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হামবিষয়ক এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। এ সময়ে...
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার রায় বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা কৌসুলিদের। প্রায় ৭ বছর ধরে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর