রোহিঙ্গা নিধন মামলার বিচারে নজর বিশ্ববাসীর, রায় বৃহস্পতিবার 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার রায় বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা কৌসুলিদের। 

প্রায় ৭ বছর ধরে চলা বিচারের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। 

ঘরবাড়ি হারিয়ে, স্বজনদের ফেলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। বিচারের অপেক্ষায় কেটে গেল ৭ বছর। রোহিঙ্গাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বৃহস্পতিবার। 

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখের বেশি রোহিঙ্গা। ওই অভিযানে গণহত্যার অভিযোগ তুলে ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। 

অভিযোগ করা হয়, ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ লঙ্ঘন করেছে মিয়ানমার। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত পর্যালোচনা করেছেন বিভিন্ন নথি, তথ্য-প্রমাণ ও সাক্ষ্য। গণহত্যার অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না। 

রোহিঙ্গাদের পক্ষে আইনজীবীদের দাবি, রাখাইনে হামলা, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ ও যৌন নির্যাতন গণহত্যার শামিল কি না সেটাও প্রমাণ হবে।  গত জানুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গার সাক্ষ্য নিয়েছে আদালত। 

তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। দেশটির দাবি, ২০১৭ সালের রাখাইনে সামরিক অভিযান ছিল বিদ্রোহীদের বিরুদ্ধে।  মিয়ানমারে এখনও টিকে রয়েছে ৬ লাখেরও কম রোহিঙ্গা। 

বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় শুধু রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রশ্নেই গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রেও হতে পারে নতুন দৃষ্টান্ত। যার প্রভাব পড়তে পারে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যা মামলাতেও।

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার রায় বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা কৌশলীদের। প্রায় ৭ বছর ধরে...
আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির একটি জিমে বন্দুক হামলায় একজন নিহত এবং গুলিবিদ্ধ হয়ে ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে লোগান সার্কেলের এ ঘটনায় হামলাকারীকে ওই এলাকার একটি অ্যাপার্টমেন্টে অবরুদ্ধ করে...
মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় এক নবজাতকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৭ জন। শনি ও রোববার রাখাইন ও কারেন্নি রাজ্যের ৪টি শহরে এসব হামলা চালানো হয়। 
আমেরিকাজুড়ে হ্যালোইনের ছুটিতে পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯৪ জন। রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় নিউ ইয়র্ক টাইমস। 
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হামবিষয়ক এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। এ সময়ে...
ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গিয়ে খোদ মার্কিন সেনাবাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পেন্টাগনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সহায়তার অর্থ জোগাতে ইউরোপে মোতায়েন মার্কিন সেনাদের নিয়মিত...
ঘোষণা যখনই হোক ১ ডিসেম্বর থেকেই পোশাক শ্রমিকরা নতুন বর্ধিত বেতন পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি। 
রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে...
লোডিং...

এলাকার খবর