ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্রাজুয়েট) পর্যায়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ৭ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় পাসের হার ৭ দশমিক ২৯ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগ থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৬৩ জন রয়েছেন। এছাড়া পাঁচজন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে।

গত বছরের ১৩ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৭ হাজার ৭১২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৩ হাজার ৬১১ জন পরীক্ষায় অংশ নেন।

ফলাফল জানার উপায়

ভর্তি পরীক্ষার ফলাফল জানতে https://admission.eis.du.ac.bd  এই ওয়েবসাইটে গিয়ে উচ্চমাধ্যমিক রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক রোল নম্বর দিয়ে লগইন করতে হবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU ALS <রোল নম্বর> লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।
(উদাহরণ: DU ALS 1234567)

আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় (মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী, উপজাতি/ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায়) আবেদনকারীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠার পর হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত দুই শিক্ষার্থীই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকতেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা ঘিরে রাজধানীতে বাড়ছে কোচিং বাণিজ্য। বিভিন্ন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা এবং ভর্তি ফি হিসেবে ২ থেকে ৪ হাজার টাকা নেওয়া হচ্ছে। অনলাইনেও রয়েছে...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবারের পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের প্রস্তাব মোতাবেক...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর