ভারত থেকে আনা চালে ক্যানসারের উপাদান, যা জানা গেল

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

ভারত থেকে আমদানি করা চালে মিলেছে ক্যানসার তৈরির বিষাক্ত উপাদান আফলাটক্সিন। ভারতীয় চালের নমুনা পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। যদিও এর আগেই বিতরণ হয়ে গেছে নমুনার ১০ হাজার ৭৪৩ টন চাল। ক্যানসার সৃষ্টিকারী এই বিষাক্ত উপাদানের উপস্থিতি শনাক্তের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখন বাকি ১৩৫ মেট্রিক টন চাল বিতরণ স্থগিত করেছে খাদ্য অধিদপ্তর। প্রশ্ন উঠছে, চালের মান নিয়ন্ত্রণ ও সংরক্ষণে ঘাটতি কোথায়?

গেল ২১ জুলাই ভারত থেকে দেশে পৌঁছায় ১০ হাজার ৮৭৮ মেট্রিক টন সিদ্ধ চাল। বন্দর থেকে খালাসের পর চট্টগ্রামের হালিশহর, দেওয়ানহাট এবং ঢাকার তেজগাঁও ও জয়দেবপুরের চারটি খাদ্য গুদামে মজুত করা হয়। 

পরে চালের মান নিয়ে প্রশ্ন ওঠায় খাদ্য অধিদপ্তরের অনুরোধে নমুনা পরীক্ষা করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। হালিশহর খাদ্য গুদামের চালের নমুনায় পাওয়া যায় আফলাটক্সিনের উপস্থিতি। তবে তার আগেই বিতরণ হয়ে গেছে প্রায় ১০ হাজার ৭৪৩ টন চাল। 

নমুনা পরীক্ষার ফলাফল এরইমধ্যে খাদ্য অধিদপ্তরকে জানানো হয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী শিরীন আক্তার জাহান বলেন, ‘চালের আর্দ্রতা বেশি থাকলে আফলাটক্সিন তৈরির ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে আর্দ্রতা ১২ শতাংশের বেশি হলে এমন পরিস্থিতি তৈরির শঙ্কা। দীর্ঘদিন অনুপযুক্ত পরিবেশে সংরক্ষণও হতে পারে কারণ।’ 

চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সাকিব রেজওয়ান বলেন, ‘আফলাটক্সিনের উপরস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হালিশহর গুদামে থাকা ১৩৫ মেট্রিক টন চাল বিতরণ স্থগিত রেখেছে খাদ্য অধিদপ্তর। যদিও আমদানি করা প্রায় ৯০ শতাংশ চাল বিতরণ হয়েছে আগেই।’

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি করে সরকার। টনপ্রতি দর ৩৫৩ দশমিক ১১ ডলার। চুক্তির অংশ হিসেবে চাল সরবরাহ করে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল। এর আগে ২০২৪ সালে ভারত থেকে আমদানি করা চালের নমুনায় বিষাক্ত আফলাটক্সিনের উপস্থিতি পেয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।

সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে এবার মিলগুলোতে অভিযান চালানোর পরিকল্পনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সংস্থাটির মহাপরিচালক জানান, চালের মজুত তদারকি করে কারসাজির প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর...
বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা ১৩ লাখ ৩৫ হাজার কেজির বেশি বিভিন্ন প্লাস্টিক কাঁচামালের হদিস পায়নি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি। জ্যাস অ্যাকসেসরিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ হয়েছে। সংশোধিত নীতিমালায় রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের সূতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা অনুমতি নিতে হবে না। এক মাস আগে...
কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাকের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে দেবিদ্বার উপজেলা সদর থেকে ডাক্তার...
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সব পর্যায়ের কর্মকর্তাকে অফিসিয়াল সিম সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখারও অনুরোধ...
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ৪৯২ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৬ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪৮ জন।
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা ও মহানগর পর্যায়ের সংশ্লিষ্ট কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠনের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর