স্কুলের ভর্তি পদ্ধতিতে বড় পরিবর্তন, থাকছে না লটারি

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম

স্কুলের ভর্তি পদ্ধতিতে বড় পরিবর্তনের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই পরিবর্তনের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি বিদ্যালয়গুলোর প্রথম শ্রেণিতে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপরের বছর বেসরকারি বিদ্যালয়গুলোতেও একই পদ্ধতি কার্যকর হয়। তবে তখন দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের ভর্তি করা হতো।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২১ সাল থেকে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এখনও সেই পদ্ধতি চলছে। 

এর আগে রোববার জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর করা এক সম্পূরক প্রশ্নের জবাবে স্কুলে ভর্তি পরীক্ষা পর্যালোচনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এর এক দিনের মধ্যেই ভর্তি পদ্ধতিতে পরিবর্তনের কথা জানালেন।

সে সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে ২০২৭ সালের ভর্তি পদ্ধতি নির্ধারণ করা হবে। ভর্তি নিয়ে চাপ মূলত শহরাঞ্চলে বেশি, বিশেষ করে ঢাকায়। গ্রামাঞ্চলের স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় সেখানে সাধারণত এ ধরনের প্রতিযোগিতা দেখা যায় না।’

শহরের স্কুলে ভর্তিচাপ সামাল দিতে আগে লটারিভিত্তিক পদ্ধতি চালু করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটি খুব যৌক্তিক কোনো ব্যবস্থা নয়। ২০২৭ সালের ভর্তি পদ্ধতি চূড়ান্ত করার আগে অভিভাবকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সেমিনার ও আলোচনা আয়োজন করে জনমত গড়ে তোলা হবে।’

ভর্তিতে ন্যূনতম যোগ্যতা শিথিলের সম্ভাবনা
এবারের এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ে উচ্চশিক্ষায় খালি থাকবে প্রায় ৭ লাখ আসন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতার শর্তও পূরণ করতে পারবে না অনেক শিক্ষার্থী।
সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বগুড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর শনিবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ভারত থেকে আমদানি করা চালে মিলেছে ক্যানসার তৈরির বিষাক্ত উপাদান আফলাটক্সিন।  ভারতীয় চালের নমুনা পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। যদিও এর আগেই বিতরণ হয়ে গেছে নমুনার ১০...
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-পশ্চিমে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ রাতে প্রবল ঘূর্ণিঝড় রূপে ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানতে...
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ...
মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর