প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ তিন মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

আপডেট : ২২ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

দেশের ৫০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে আগামী তিন মাসের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে দেশের ৫০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।’ 

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘ইতোমধ্যে পাঁচ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ের বাজেটের পর পর্যায়ক্রমে দেশের সব স্কুল শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা অত্যন্ত ভাগ্যবান আমরা তারেক রহমানের মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি। আমি জানি না আমার এই বয়সে বিশ্ব পরিমন্ডলে তারেক রহমানের মতো কোনো প্রধানমন্ত্রী পৃথিবীতে এসেছে কি না। আমি আর দেখছি না।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী–৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই...
প্রায় দুই দশকের মধ্যে এসএসসিতে সবচেয়ে খারাপ রেজাল্টের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার অভ্যাস কমে যাওয়াকে দায় দিচ্ছেন শিক্ষা গবেষকেরা। একই সঙ্গে, পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দায়িত্বপ্রাপ্তদের আরো সজাগ...
মন খুলে গান গাওয়া গেলেও পরীক্ষার খাতায় সেভাবে নম্বর দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে...
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকা যানজট মুক্ত রাখতে ও আগত...
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি মেনে...
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে ভারতে থাকা ইরানের হায়দরাবাদ কনস্যুলেটের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। তাদের মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর