মাদরাসা ও কারিগরির পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে, কার্যকর আগামী বছর: শিক্ষামন্ত্রী

মন্ত্রী জানান, কোনো স্কুল-কলেজে নকল পাওয়া গেলে সেখানকার প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে প্রশ্ন বিতরণে ভুল বা কোড বিভ্রাট ঘটলে দুঃখ প্রকাশ করে পার পাওয়া যাবে না। কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

 

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সাধারণ বিষয়ের পরীক্ষা একই দিনে এবং অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে এক মতবিনিময় সভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। পরীক্ষার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। এরই অংশ হিসেবে ঢাকা শিক্ষাবোর্ড, ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ডে ঢাকা বিভাগের পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী।

এসময় শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাখাতে বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি কারিগরি ও মাদরাসা বোর্ডের আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা অভিন্ন প্রশ্নে হবে।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষা; আপনারা আলাদা হয়ে আছেন। যেমন এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থীরা পরীক্ষা দেয় ইংরেজি ও বাংলা ফার্স্ট ইয়ারে একশ, সেকেন্ড ইয়ারে একশ নম্বরের। কিন্তু এটা হবে কমন, সবার সাথে। কোনোরকম ভিন্নতা হবে না। 

সভায় মন্ত্রী জানান, কোনো স্কুল-কলেজে নকল পাওয়া গেলে সেখানকার প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে প্রশ্ন বিতরণে ভুল বা কোড বিভ্রাট ঘটলে দুঃখ প্রকাশ করে পার পাওয়া যাবে না। কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা যারা হেড এক্সামিনার রয়েছেন ইউএনও সাহেবদের সাথে যোগাযোগ করে কোনোরকম কোডে ভুল করবেন না। প্রশ্নপত্র সঠিকভাবে নিতে হবে। 

২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক অবসর ভাতা পাননি তাদের জন্য জুলাইয়ের মাঝামাঝি থেকে তা চালুর কথাও সভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

কক্সবাজারে শিশুদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) ‘ইয়ং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের’ উদ্যোগে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ শীর্ষক এক...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছে দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি...
গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে এবার এসএসসিতে। প্রতি ৩ জনের মধ্যে ১ জন শিক্ষার্থীই ফেল করেছে। জিপিএ-৫ কমেছে ২২ হাজারের বেশি। আর দেশের ৩১২টি স্কুল-মাদ্রাসার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।...
এবার এসএসসিতে ৯ শিক্ষা বোর্ডের ৩০০টির বেশি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেনি। বেশিরভাগই গ্রামাঞ্চলের এসব বিদ্যালয়ে শিক্ষক সংকট, অনিয়মিত উপস্থিতি ও মেধাবীদের অন্যত্র চলে যাওয়ায় ফল খারাপ হয়েছে...
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকা যানজট মুক্ত রাখতে ও আগত...
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি মেনে...
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে ভারতে থাকা ইরানের হায়দরাবাদ কনস্যুলেটের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। তাদের মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর