এখন আর ৫ লাখ টাকায় জিপিএ বিক্রি হয় না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল ঠেকাতে ডিজিটাল নজরদারি জোরদার হওয়ায় এখন আর ৫ লাখ টাকায় জিপিএ বিক্রি হয় না। আদালতের রায়ের পর ৩৬ হাজার প্রধান শিক্ষক ও ৩৮ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হয়েছে।

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘নকলের বিরুদ্ধে ঝটিকা অভিযান চলছেই। আগে হেলিকপ্টার নিয়ে গিয়েছিলাম এখন ডিজিটালি তদারকি করা হচ্ছে। এখন আর ৫ লাখ টাকায় জিপিএ বিক্রি হয় না। মনস্তাত্ত্বিকভাবেও পরিবর্তন এসেছে। সবাই মিলে কাজ করছি, শিক্ষার মাধ্যমে আগামীর সুন্দর বাংলাদেশ করতে চাই।’ বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত দিনের মতো এবার প্রস্তুতি ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে না, সে কারণে হয়তো ঝরে পড়ার হার বেড়ে গেছে। কিন্তু এটি খারাপ নির্দেশক, তাই এটিকে এড্রেস করা হবে। এজন্য শিক্ষক প্রশিক্ষণকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে।’

শিক্ষকদের শূন্য পদগুলোতে নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে জানিয়েছেন আদালত। এর ফলে শিক্ষক নিয়োগের অধিকার ফিরে পেয়েছি। দেশে ৬৫ হাজার ৫০০ স্কুলের মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদ ৩৬ হাজার ২৩৫টি। আদালতের রায়ের ফলে ৩৬ হাজার ২৩৫ প্রধান শিক্ষক এবং সেই সাথে ইমিডিয়েটলি ৩৮ হাজার ৪৪৩ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শুধু প্রাথমিকে নয়, কলেজেও ৪ হাজার শিক্ষকের স্বল্পতা রয়েছে। এছাড়া সরকারি স্কুলে আরও ৪ হাজার নিয়োগ রয়েছে। আদালতের সিদ্ধান্তের পর পিএসসির সাথে কথা দ্রুত নিয়োগ নিয়ে কথা হয়েছে। আজ বিকেলের মধ্যে পিএসসিকে রিকুইজিশন দেওয়া হবে যেন তারা যেন স্পেশাল নিয়োগ দিতে পারে।’

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘দেশের প্রায় ৬৫ হাজার স্কুলের মধ্যে প্রায় ৩৫ হাজার প্রতিষ্ঠানে এতোদিন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছিল না। শিক্ষা ব্যবস্থার বড় একটি জটিলতা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি।’

আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
সরকার যে কোনো মূল্যে দেশের পরিবর্তন আনতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর...
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।...
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের বাথরুম থেকে এক নারীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। তাৎক্ষনিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।...
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে আলোচিত ৩০ মামলার আসামি পিচ্চি রাজা গাজীপুরের বাইমাইল নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর