ফিলিস্তিনের সাধারণ মানুষের পাশে অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০১:৫৭ পিএম

ফিলিস্তিনের গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন অস্কারজয়ী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। সেখানকার অধিবাসীদের সহায়তা করতে এবং অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে এই মার্কিন অভিনেত্রী বলেন, ‘বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মতো আমিও বিগত সপ্তাহগুলোতে ইসরায়েলে সন্ত্রাসী হামলা, পরবর্তী সময়ে অনেক নিরপরাধ নাগরিকের মৃত্যুতে অসুস্থবোধ করেছি এবং ক্ষুব্ধ হয়েছি। এই পরিস্থিতিতে কীভাবে সর্বোত্তম সাহায্য করা যায় তা নিয়ে ভাবছি।’   

তিনি আরও বললেন, ‘আমি প্রত্যেক জিম্মির অবিলম্বে, নিরাপদে প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছি। এছাড়া যেসব পরিবার প্রিয়জনের হত্যার অকল্পনীয় যন্ত্রণা বহন করছে তাঁদের জন্যও প্রার্থনা করছি। সর্বোপরি, শিশুদের হত্যা করা হয়েছে এবং অনেক শিশু এখন এতিম হয়ে গেছে।’ 

জোলি জানালেন, হামাসের হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের ওপর ইসরায়েলি নিপীড়নের বিপক্ষে তিনি। বললেন, ‘ইসরায়েলে যা ঘটেছে তা সন্ত্রাসের কাজ। কিন্তু এটি গাজায় অবিরাম বোমাবর্ষণে নিরীহ মানুষকে হত্যার ন্যায্যতা দিতে পারে না। এদের কোথাও যাওয়ার জায়গা নেই, খাবার বা পানি নেই, কোথাও আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনাও নেই, এমনকি আশ্রয় নেওয়ার জন্য সীমান্ত অতিক্রম করার মৌলিক মানবাধিকারও নেই।’   

বিবৃতিতে জোলি আর বলেন, ‘যেকোনো প্রেক্ষাপটে সহিংসতার কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের প্রতি আমার মনোযোগ রয়েছে। গাজার জনসংখ্যা ২০ লাখেরও বেশি। এদের অর্ধেক আবার শিশু। এরা প্রায় দুই দশক ধরে বাস্তুচ্যুত এবং রাষ্ট্রহীন অবস্থায় একটি গুরুতর অবরোধের মধ্যে বসবাস করছে।’

বর্তমান গাজায় ত্রাণ বিতরণ নিয়ে হলিউডের জনপ্রিয় এই তারকা বলেছেন, ‘গাজায় কয়েকটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে যা প্রয়োজনের একটি ভগ্নাংশ মাত্র। খাদ্য, জ্বালানি ও পানি বন্ধ করে দিয়ে তাদের সমষ্টিগতভাবে শাস্তি দেওয়া হচ্ছে। মানবতার খাতিরে অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করছি। ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের জীবন ও বিশ্বব্যাপী সকল মানুষের জীবন সমানভাবে গুরুত্বপূর্ণ।’ 

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে রকেট নিক্ষেপ করার পর থেকেই নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা আক্রমণ করে হামাসও। এখন পর্যন্ত উভয় পক্ষের হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে। ইতোমধ্যে বিশ্ব তারকারা যুদ্ধ বন্ধের দাবিতে সরব হয়েছেন। জোয়াকিন ফিনিক্স, কেট ব্লানচেট, টেইলর সুইফট, বেলা হাদিদ, দুয়া লিপা ও জায়েন মালিকের মতো তারকা ফিলিস্তিনের সমর্থনে কথা বলেছেন এবং শান্তি ও ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন।

গাজায় চলমান গণহত্যার মধ্যেও ইউরোভিশনের মঞ্চে ইসরায়েলকে তুলে ধরায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি সংগীতশিল্পীরা। অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান এই সংগীত প্রতিযোগিতা বয়কটের আহ্বান জানিয়েছেন...
‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নয়’—এমন শিরোনামের একটি নিউজ ফটোকার্ড সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল হয়। বিশেষ করে নেটিজেনরা কার্ডটি শেয়ার দিয়ে চলচ্চিত্র-সংক্রান্ত এ ধরনের...
নায়করাজ রাজ্জাক—চার দশকের অভিনয়জীবনে অসংখ্য চরিত্রে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন তিনি। রুপালি পর্দায় তাঁর দাপট যতটা আলোচিত, ব্যক্তিজীবনের গল্পগুলো আড়াল। আজ তাঁর জন্মদিন। বেঁচে থাকলে তাঁর...
নবগঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অব্যাহতি চাইলেন নির্মাতা খিজির হায়াত খান। সোমবার (১৯ জানুয়ারি) তিনি এ বিষয়ে সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন দিয়েছেন।...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর