ফের আরিয়ানকে রক্ষার হুঁশিয়ারি শাহরুখের?

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ পিএম

‘জওয়ান’ ট্রেলার প্রকাশ্যে আসার পরেই শাহরুখের একটি সংলাপ ঘিরে হইচই পড়ে গিয়েছিল। কারণ, সেখানে উঠে এসেছিল আরিয়ানের মাদককাণ্ড! সংলাপটি ছিল ‘বেটেকো হাত লাগানেসে প্যাহলে বাপসে বাত কর’। বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল’। তবে কি নিজের ছবির মাধ্যমেই বিশেষ কাউকে বার্তা দিতে চেয়েছেন বলিউড বাদশা? দর্শক ও অনুরাগীমহলে উঠেছিল এই প্রশ্ন। এবার আরও একবার সেই জল্পনা উস্কে দিলেন শাহরুখ নিজেই। ‘জওয়ান’-এর সাম্প্রতিকতম ঝলকে ফের উঠে এলো ‘বাপ-বেটা’, অর্থাৎ বাবা-ছেলের প্রসঙ্গ।

গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘জওয়ান’। গতকাল পর্যন্ত গ্লোবাল বক্স অফিসে ৬০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে অ্যাটলি পরিচালিত এই ছবি। ধারণা করা হচ্ছে, আজ রোববার সপ্তাহান্তে এই আয় ৭০০ কোটির মাইলফলক স্পর্শ করবে। ভারতীয় সিনেমার ইতিহাসে এক সপ্তাহে এটাই কোনো সিনেমার সর্বোচ্চ আয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ছবির এই সাফল্য উদযাপনে ইনস্টাগ্রামে নতুন ঝলক শেয়ার করেছেন শাহরুখ। এতেও বলিউড বাদশার গলায় একই সুর। ছেলের সামনে সবসময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবেন তিনি, করলেন সেই প্রতিজ্ঞা। তবে কি আরও একবার আরিয়ানকে যে কোনো মূল্যে রক্ষা করার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তাঁর বাবা? এবার উঠছে এই জল্পনা।

প্রসঙ্গত, ২০২১ সালের শেষদিকে মাদককাণ্ডে নাম জড়িয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খানের। আরব সাগরে কর্ডেলিয়া প্রমোদতরীতে মাদক পাচারের খবর পেয়ে অভিযান চালায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় আরিয়ানকে। কেবল অভিযোগের ভিত্তিতেই প্রায় মাসখানেক হাজতবাসও করতে হয় তাকে। ২৫ দিন পরে জেল থেকে ছাড়া পেয়েছিলেন আরিয়ান। পরে অবশ্য নির্দোষ প্রমাণিত হন শাহরুখপুত্র। সেই সময় সংবাদমাধ্যমের হাজার প্রশ্নের সামনেও মুখ খোলেননি শাহরুখ। এবারই প্রথম ‘জওয়ান’ দিয়ে সেই প্রসঙ্গের ইঙ্গিত করছেন সুপারস্টার।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর