‘জওয়ান’ নির্মাতার বিরুদ্ধে এবার অভিনেত্রীর অভিযোগ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম

দুরন্ত গতিতে ছুটছে ‘জওয়ান’। মাত্র ১০ দিনে বিশ্বব্যাপি সিনেমাটির ব্যবসা দাঁড়িয়েছে ৭০০ কোটির ক্লাবে। দ্বিতীয় সপ্তাহে এসেও অপ্রতিরোধ্য এই ছবি। বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এসব রেকর্ডভাঙার দিনে ছবিটির পরিচালকের বিরুদ্ধে উঠেছে বিশ্বাসঘাতকতার অভিযোগ। অনেকটা মজার ছলেই এই অভিযোগের কথা জানালেন ‘জওয়ান’ অভিনেত্রী প্রিয়মণি।  

শাহরুখের সঙ্গে এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতেও কাজ করেছিলেন এই অভিনেত্রী। ‘জওয়ান’ ছবিতে তাঁকে দেখা গেছে শাহরুখের প্রমীলা বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্মীর চরিত্রে। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অ্যাটলির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন প্রিয়মণি।  

কী সেই অভিযোগ? শোনা গিয়েছিল, ‘জওয়ান’-এ অতিথিশিল্পী হিসেবে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়কে। অতীতে অ্যাটলির সঙ্গে একাধিক কাজ করেছেন এই অভিনেতা। তাই অনেকেই এই গুঞ্জনকে সত্যি বলেই ধরে নিয়েছিলন। অন্যদের মতো প্রিয়মণিও ভেবেছিলেন, ‘জওয়ান’ ছবিতে থালাপতি বিজয় থাকবেন কোনো ক্যামিও চরিত্রে।

বিজয়ের অভিনয়ের কথা শুনে উচ্ছ্বসিত ছিলেন প্রিয়মণি। অ্যাটলিকে অনুরোধ করেছিলেন, কিছু দৃশ্যে বিজয়ের সঙ্গে যেন অভিনয়ের সুযোগ দেওয়া হয় তাঁকে। পরিচালক প্রিয়মণির সেই আবদার মেনেও নেন। কিন্তু অভিনেত্রীর স্বপ্নভঙ্গ! ছবিতে কাজ করা হয়নি বিজয়ের। এর পরেই প্রতারণার অভিযোগে অ্যাটলিকে দোষলেন প্রিয়মণি। জানালেন, পরিচালক অ্যাটলি বিশ্বাসঘাতকতা করেছেন তাঁর সঙ্গে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

প্রসঙ্গত, এর আগে নির্মাতা অ্যাটলি কুমারের বিরুদ্ধে উঠেছিল নকলের অভিযোগ। নেটিজেনরা বলছিলেন, তামিল ছবি ‘থাই নাড়ু’র গল্প অনুকরণে ‘জওয়ান’ বানিয়েছেন অ্যাটলি।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর