পূজায় আসছেন জয়-অপু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

সিনেমাটির দৃশ্যে জয় চৌধুরী ও অপু বিশ্বাস। ছবি: ফেসবুক/জয় 

গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস-জয় চৌধুরী অভিনীত সিনেমা ‌‘প্রেম প্রীতির বন্ধন’। এ সিনেমা দিয়েই জুটি হিসেবে আত্মপ্রকাশ তাঁদের। এরপর তাঁরা চুক্তিবদ্ধ হন ‘ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি’ নামের নতুন একটি সিনেমায়। এটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম।

জানা গেছে, এরইমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন। চলছে ডাবিং ও মুক্তির প্রস্তুতি। আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে জয়-অপুর এই ছবি। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

তাঁর সঙ্গে কথা হলে বললেন, ‘মধ্যে আমি আমেরিকায় ছিলাম, দেশের ফিরেই ট্র্যাপ সিনেমাটির ডাবিংয়ে অংশ নিয়েছি। এবারের দুর্গাপূজায় আমাদের এই ছবি আসবে।’

দেশে মূলত দুটি ঈদ উৎসব ঘিরেই সিনেমা মুক্তি দিতে চান নির্মাতা-প্রযোজকেরা। সেই ধারা থেকে বেরিয়ে এসে দর্শক মাতাতেই এই প্রয়াস বলে জানালেন চিত্রনায়ক জয় চৌধুরী। ছবিটি সম্পর্কে এই চিত্রনায়কের ভাষ্য, ‘বাণিজ্যিক ধারার ছবি এটি। সামাজিক বার্তা রয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হই—সেসব সমস্যাই এই সিনেমার মূল পটভূমি। যদি পরিবেশ-পরিস্থিতি ঠিক থাকে তাহলে দুর্গাপূজাতেই ছবিটি আসছে, এখন দেখা যাক।’

 নানা ধরনের সমস্যার পটভূমিতে নির্মিত হয়েছে অপু-জয়ের এই সিনেমা। ছবি: জয় চৌধুরীর সৌজন্যে

দ্বিতীয়বারের মতো এ সিনেমা দিয়ে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধলেন, সে হিসেবে নতুন সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা কেমন? এমন প্রশ্নে জয় চৌধুরী বলেন, ‘‘ট্র্যাপ সিনেমাটির গল্প ভিন্ন রকমের। এই সিনেমায় কাজ করে আমি ও অপু দুজনেই খুব খুশি। আশা করছি, দর্শকরাও সিনেমাটি উপভোগ করবেন। এর আগে আমাদের ‘প্রেম প্রীতির ভালোবাসা’র প্রতিও দর্শকরা ভালোবাসা দেখিয়েছেন। এবারও তেমনটাই হবে বলে আশা করছি।’’

জানা গেছে, এ সিনেমায় জয়-অপু ছাড়াও অভিনয় করেছেন বড়দা মিঠু, জয়রাজ প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে ডিএন প্রডাকশন।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি বরেণ্য নির্মাতাদের পরিচালনায় কাজ করে নিজেকে...
ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ এখনও দর্শক ও সমালোচকদের আলোচনায়। চার নারীকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রটি শুধু গল্প বা অভিনয়ের জন্য নয়, পর্দার বাইরের নানা ঘটনাও আগ্রহ...
রূপালি পর্দায় খুব একটা নিয়মিত নন, তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কখনও শোরুম উদ্বোধন, কখনও ব্র্যান্ড প্রমোশন, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় নতুন লুকে হাজির...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর